ভোলার নাসিম ঢাকায় গ্রেফতার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলার নাসিম ঢাকায় গ্রেফতার

ভোলার নাসিম ঢাকায় গ্রেফতার

ভোলার নাসিম ঢাকায় গ্রেফতার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ৫৫ মামলার গ্রেপ্তারি পরোয়ানা এড়াতে রাজধানীর চিড়িয়াখানা সড়কের নিজ ভবনের ভূগর্ভস্থ তলায় গোপন সুড়ঙ্গে (ফিঙ্গারপ্রিন্ট সংবলিত দরজাযুক্ত) তান গোপন অফিসে আত্মগোপনে থাকতেন নাসিম।

 

 

বুধবার গভীর রাতে র‍্যাব সেখানে অভিযান চালিয়ে তৃতীয় স্ত্রীসহ নাসিমকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‌্যাব-৪ এর পরিচালক পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মোজাম্মেল হক এসব জানান।

ভোলার নাসিম ঢাকায়  গ্রেফতার

তিনি বলেন, সাভারের কাউন্দিয়া এলাকায় সাইনবোর্ড দিয়ে জমি দেখিয়ে সাধারণ মানুষদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন নাসিম। বিভিন্ন সময়ে নামে-বেনামে ৩২টি সিমকার্ড ব্যবহার করেছেন তিনি। নাসিম এই সিমগুলো দিয়ে প্রতারণা করে ভুক্তভোগীদের ধরা-ছোঁয়ার বাইরে চলে যেতেন। নাসিম কখনো আগ্নেয়াস্ত্র ও ওয়াকিটকি দেখিয়ে নিজের নিরাপত্তা নিশ্চিত করতেন। নাসিমের অনুপস্থিতিতে তাঁর তৃতীয় স্ত্রী হালিমা আক্তার ওরফে সালমা সবকিছু দেখাশোনা করতেন।

 

 

র‌্যাব জানায়, ভূগর্ভস্থ তলায় গোপন সুড়ঙ্গে (ফিঙ্গারপ্রিন্ট সংবলিত দরজাযুক্ত) গোপন অফিসে আত্মগোপনে থাকতেন নাসিম। তিনি ছাড়া অন্যের আঙুলের ছোঁয়ায় দরজা খুলত না।

 

 

র‍্যাবের পরিচালক মোজাম্মেল হক বলেন, নাসিমের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় বিরুদ্ধে প্রতারণা, ভূমিদস্যুতা, মাদক ও জাল টাকার ছড়ানোর অভিযোগে ৫৫ টি মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

 

 

জিজ্ঞাসাবাদে নাসিম র‍্যাবকে বলেছেন, দেশের সীমান্ত থেকে স্ত্রীর সহযোগিতায় ইয়াবা ও বিদেশি মদ সংগ্রহ করে তিনি রাজধানীর বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক কারবারিদের কাছে বিক্রি করতেন। এ ছাড়াও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় জাল নোটের ব্যবসা পরিচালনা করতেন তিনি।

 

 

র‍্যাব-৪ এর প্রধান মোজাম্মেল হক আরো বলেন, নাসিমের বাবা-দাদার বাড়ি ভোলায়। দেশ স্বাধীনের আগে তাঁর বাবা পল্লি চিকিৎসক ছিলেন। স্বাধীনতার পর নাসিমকে নিয়ে তার বাবা রাজধানীর বাড্ডা এলাকায় আসেন। পরে নাসিম মিরপুর এলাকায় লেখাপড়া করেন। তিনি নিজেকে গ্র্যাজুয়েট দাবি করছেন। ‌নাসিম ১৯৭৮ সাল থেকে ১৯৮৬ সাল পর্যন্ত তিতাসের তৃতীয় শ্রেণির ঠিকাদার হিসেবে কাজ করেছেন। ২০০২ সালে নাসিম রিয়েল এস্টেট নামে কোম্পানি গড়ে তোলেন। এই প্রতিষ্ঠানের তিনি ব্যবস্থাপনা পরিচালক। তিনি ২০০৮ সালে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সদস্য হন।

 

 

তিনি জানান, গ্রেপ্তার নাসিম ও তার স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র, মাদক, প্রতারণাসহ শাহ আলী থানায় চারটি মামলা হওয়ার প্রক্রিয়া চলছে। নাসিম গ্রেপ্তার হওয়ার পর প্রতারণার শিকার ও ভুক্তভোগী র‌্যাবের সঙ্গে যোগাযোগ করেছে। যারা মামলা করতে ইচ্ছুক র‌্যাব-৪ তাদের প্রয়োজনীয় আইনগত সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

 

 

তিনি বলেন, নাসিমের ১৬ টি ব্যবসা প্রতিষ্ঠানের হদিস পেয়েছে র‍্যাব। সেগুলো কীভাবে চলছে র‍্যাব এখন তদন্ত করে দেখছে। নাসিমের বিরুদ্ধে শাহ আলী থানায় মামলা করার এসব মামলা র‍্যাব তদন্ত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD