সংবাদ শিরোনাম:

ভূমিদস্যুদের হাত থেকে সম্পত্তি রক্ষার দাবিতে বাকেরগঞ্জে মানববন্ধন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:55:47 pm, Saturday, 14 September 2019
  • 14 সংবাদটি দেখা হয়েছে

বাকেরগঞ্জ প্রতিনিধি॥  জেলার বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নে ভুয়া ডিক্রি বাতিল করে ভূমিদস্যুদের হাত থেকে পৈত্রিক সম্পত্তি রক্ষার জন্য ভুক্তভোগিরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। আজ শনিবার সকাল ১০টায় উপজেলার চর আউলিয়াপুর তুলাতলা ব্রিজের পাশে অনুষ্ঠিত মানববন্ধনে শত শত এলাকাবাসী অংশগ্রহণ করেন।

ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপজেলা আওয়ামী লীগ নেতা হাফিজুল ইসলাম নান্নার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-ভুক্তভোগী গারুড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম খান, সমাজসেবক নির্মল চন্দ্র দাস, সাবেক ইউপি সদস্য ফারুক হোসেন, জাপা নেতা হালিম হাওলাদার, ভবেশ চন্দ্র শীল, তোজম্মর আলী মৃধা, নিত্যরঞ্জন শীল, জরিনা খাতুন, আনোয়ারা বেগম, যমুনা রানী দত্ত, দুলাল দত্ত প্রমুখ।

বক্তারা বলেন, উপজেলার গারুড়িয়া ইউনিয়নের চর আউলিয়াপুর, সাহেবপুর, ডিঙ্গারহাট, হেলেঞ্চা ও রঙ্গশ্রী মৌজায় দীর্ঘদিন ধরে ভোগদখল করা তাদের বাপ-দাদার জমি রয়েছে। তাদের নামে সেইসব জমির দলিল ও রেকর্ড রয়েছে। অতিসম্প্রতি চরআউলিয়াপুর গ্রামের শফিকুল ইসলাম রিপন, শওকত হোসেন খোকন, হোসেন আলী মৃধা ও আশরাফ মৃধা ভুয়া নিলাম দেখিয়ে ভুক্তভোগীদের মোট ৭০একর জমি তাদের নামে ডিক্রি করে নিয়েছে।

বক্তারা অবিলম্বে ভূমিদস্যুদের ভুয়া ডিক্রি বাতিল করে তাদের পৈত্রিক জমিতে তারা যাতে চাষাবাদ করে পূর্বের ন্যায় জীবনযাপন করতে পারেন সেজন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভূমিদস্যুদের হাত থেকে সম্পত্তি রক্ষার দাবিতে বাকেরগঞ্জে মানববন্ধন

প্রকাশের সময় : 04:55:47 pm, Saturday, 14 September 2019