ভুল চিকিৎসার কারণে হাত হারালেন গৃহবধূর Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভুল চিকিৎসার কারণে হাত হারালেন গৃহবধূর

ভুল চিকিৎসার কারণে হাত হারালেন গৃহবধূর

হ্যাপী আক্তার (৩০) নামে এক গৃহবধূর জীবন বাঁচাতে হাত কেটে ফেলতে হয়েছে।




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ এক পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে হ্যাপী আক্তার (৩০) নামে এক গৃহবধূর জীবন বাঁচাতে হাত কেটে ফেলতে হয়েছে। হ্যাপী আক্তার নরসিংদীর শিবপুর উপজেলার বৈলাব গ্রামের আলম মিয়ার স্ত্রী।

মোস্তফা কামাল নামের ওই চিকিৎসক শিবপুর বাজারের তানিয়া মেডিকেল হল নামের একটি দোকানের মালিক। হ্যাপীর স্বামী আলম মিয়া জানান, গত ১২ জুন শুক্রবার আমার বাড়ির আঙ্গিনায় কাদামাটিতে পিচ্ছিল খেয়ে পড়ে হাতে ভেঙে যায় হ্যাপীর। পরে চিকিৎসা দেয়ার জন্য নরসিংদীর একটি প্রাইভেট হাসপাতালে হাড়ভাঙা ডাক্তারের সাথে আলোচনা করে সবকিছু ঠিক করা হয়। এসময় শিবপুর থেকে পল্লীচিকিৎসক মোস্তফার পরিচিত এক লোক আমাকে ফোন করে বলেন শিবপুরে অভিজ্ঞ হাড়ভাঙার ডাক্তার দ্বারা কম খরচে উন্নত মানের চিকিৎসা দেয়া সম্ভব। আপনার স্ত্রীকে নিয়ে চলে আসেন শিবপুরে।

রোগী নিয়ে গেলে পল্লী চিকিৎসক মোস্তফা নিজে হ্যাপীর চিকিৎসা করেন। চিকিৎসার দুইদিন পরে অবস্থার উন্নতি না হয়ে অবনতি হলে হ্যাপীকে অন্য ডাক্তারের কাছে পাঠায় ওই পল্লী চিকিৎসক। পরে জানতে পারলাম আমার স্ত্রীর হাতে পচন ধরেছে। এ অবস্থায় হ্যাপীকে নরসিংদীর একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করে চিকিৎসা শুরু করি।

তার জীবন বাঁচাতে অবশেষ বাম হাতের কনুই এর উপর থেকে কেটে ফেলা হয়েছে। বর্তমানে আমার স্ত্রী নরসিংদীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত পল্লী চিকিৎসক মোস্তফার কামালের কাছে জানতে চাইলে তিনি জানান, হ্যাপীর চিকিৎসা আমি করিনি, করেছে একজন অভিজ্ঞ ডাক্তার। তবে ওই ডাক্তারের নাম ঠিকানা জানতে চাইলে তা জানাতে পারেননি তিনি।

নাকের পলিপাসের চিকিৎসার অপারেশন পল্লী চিকিৎসক মোস্তফা নিজে ওষুধের দোকানের ভিতরেই থাকেন বলে খোঁজ নিয়ে জানা গেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD