বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

ভিসির পদত্যাগের দাবিতে ববি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:05:58 pm, Thursday, 4 April 2019
  • 1 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হকের পদত্যাগ দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সামনের দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ভিসির পদত্যাগ দাবিতে তারা ১০ম দিনের মতো আন্দোলন করছেন। গত ১ এপ্রিল জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেন তারা। এরপর সোমবার ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন।

বুধবার দুপুর ২টায় ওই আল্টিমেটাম শেষ হয়। তবে ওই সময়ের মধ্যে ভিসি পদত্যাগ না করায় তারা সড়ক অবরোধ করেছেন। এর আগে প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ক্যাম্পাসের একাডেমিক ভবনের প্রশাসনিক শাখার সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ভিসির পদত্যাগ দাবিতে সড়কে অবস্থান নেন। এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোশারফ হোসেন ঘটনাস্থলে গিয়ে তাদের ক্যাম্পাসের মধ্যে ফিরে যেতে অনুরোধ করেন।

তিনি জানান, আগামী ৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় উদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন সদস্যরা। সিন্ডিকেট সভা পর্যন্ত জনদুর্ভোগ হয় এমন কোনো কর্মসূচি পালন না করতে শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানান। পরে শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরে গেছেন এবং সেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। পুলিশ কমিশনার মোশারফ হোসেন জানান, আন্দোলন ঘিরে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় ও তার আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ভিসির পদত্যাগের দাবিতে ববি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

প্রকাশের সময় : 11:05:58 pm, Thursday, 4 April 2019