‘ভিসি’র অপসারন দাবীতে ববির প্রশাসনিক পদ থেকে শিক্ষক সহ ৪৫ জনের পদত্যাগ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




‘ভিসি’র অপসারন দাবীতে ববির প্রশাসনিক পদ থেকে শিক্ষক সহ ৪৫ জনের পদত্যাগ

‘ভিসি’র অপসারন দাবীতে ববির প্রশাসনিক পদ থেকে শিক্ষক সহ ৪৫ জনের পদত্যাগ

‘ভিসি’র অপসারন দাবীতে ববির প্রশাসনিক পদ থেকে শিক্ষক সহ ৪৫ জনের পদত্যাগ,voiceofbarishal.com




নিজস্ব প্রতিবেদক: উপাচার্যের পদত্যাগ দাবীতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪৫ জন শিক্ষক ও কর্মকর্তা তাদের প্রশাসনিক পদ থেকে পদত্যাগের ঘোষনা দিয়েছেন। বুধবার (২৪ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির জরুরী সভা শেষে এই ঘোষনা দেন তারা। পদত্যাগের ঘোষনা দেয়াদের মধ্যে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, টিএসসি’র পরিচালক, প্রক্টর, প্রভোষ্ট, লাইব্রেরীয়ান, পরিবহন পুলের ম্যানেজার রয়েছেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আবু জাফর মিয়া জানান, ‘ভিসি’র অপসারন দাবীতে শিক্ষার্থীরা আমরণ অনশনে গেছে। তাই এই মুহুর্তে ওদের অভিভাবক হিসেবে আমাদের কি করনিয় থাকতে পারে সে বিষয়টি নিয়ে আমরা শিক্ষক সমিতি জরুরী সভা করেছি।

ওই সভার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক পদে’র দায়িত্বে থাকা শিক্ষক ও কর্মকর্তাদের পদত্যাগের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী সভা শেষে বিকাল সাড়ে ৩টার দিকে ৪৫ জন শিক্ষক তাদের প্রশাসনিক পদ থেকে পদত্যাগের ঘোষনা দিয়েছেন। সামনে এর সংখ্যা আরো বৃদ্ধি পাবে।

তিনি বলেন, ‘ভিসি’র অপসারনের জন্য আমরা বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করবো। এর মধ্যে ভিসিকে অপসরন না করা হলে বৃহস্পতিবার থেকে শিক্ষার্থীদের সাথে শিক্ষকরাও আমরণ অনশনে যোগ দিবেন বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া।

উল্লেখ্য, ‘শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে গালি দেয়ার প্রতিবাদে গত ২৬ মার্চ থেকে ভিসি’র পদত্যাগ দাবীতে লাগাতার আন্দোলন করে আসছে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। তাদের সাথে একাত্ত্বতা প্রকাশ করে ৮ দফা দাবী ও ভিসি’র পদত্যাগ দাবীতে দুই ঘন্টা করে অবস্থান ধর্মঘট পালন করে আসছেন শিক্ষকরা।

সবশেষ ভিসি’র পদত্যাগ বা পুর্নমেয়াদে ছুটি নয়, বরং তার অপসারণ দাবীতে বুধবার থেকে আমরণ অনশন শুরু করেছে শিক্ষার্থীরা। একই দিন শিক্ষক ও কর্মকর্তারা ভিসি’র অপসারন দাবীতে প্রশাসনিক পদ থেকে পদত্যাগের ঘোষনা করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD