বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

ভিজিএফের চাল আত্মসাতের প্রতিবাদে বাকেরগঞ্জে মানববন্ধন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:54:07 pm, Monday, 10 June 2019
  • 1 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ॥  বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১০নং গারুড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জুলফিকার হায়দার বরাদ্দ করা ভিজিএফের চাল আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। এ সময় ওই চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারণের দাবি জানান গ্রামবাসী। সোমবার (১০ জুন) দুপুরে বাকেরগঞ্জ উপজেলা সড়কে ভিজিএফ কার্ড ভুক্তভোগী ও হত দরিদ্রদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক তারেকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাহিদুল ইসলাম, দুলাল, আলকাস হোসেন, আল-আমিন, মাসুদ খান, আল-আমিন তালুকদার, শফিকুল ইসলাম রিপন, রিপন জমাদ্দার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলার ১০ নং ইউপি চেয়ারম্যান এএসএম জুলফিকারের দুর্নীতির দৃষ্টান্তমূলক বিচারসহ তাকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাদের কাছে দাবি জানান।

মানববন্ধন কর্মসূচিতে গ্রামবাসীসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার প্লাকার্ড ও ফেস্টুন নিয়ে অংশ নেন। জানা গেছে, ঈদ উপলক্ষে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের প্রায় ৫ হাজার মানুষের জন্য ১৫ কেজি করে ভিজিএফের চাল প্রধানমন্ত্রী কর্তৃক বরাদ্দ দেওয়া হয়।

কিন্তু সেখানে ৯ কেজি করে চাল দেওয়া হয়। তাই সাধারণ মানুষ এর প্রতিবাদ করে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাধবী রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি, তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। লিখিতভাবে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ভিজিএফের চাল আত্মসাতের প্রতিবাদে বাকেরগঞ্জে মানববন্ধন

প্রকাশের সময় : 11:54:07 pm, Monday, 10 June 2019