বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

‘ভিক্ষুকের ছেলে’ বলে গালি দেয় স্ত্রী নাজনীন, ক্ষোভে হত্যা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:10:41 pm, Wednesday, 2 June 2021
  • 0 সংবাদটি দেখা হয়েছে

গৌরনদী প্রতিনিধি॥ শ্বশুরবাড়ির সেপটিক ট্যাংকে ওড়না ও শরীরের চামড়ার কিছু অংশ পাওয়ার তিনদিন পর একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে নাজনীন আক্তারের লাশ। তার স্বামী সাকিব হোসেন জানিয়েছেন- ‘ভিক্ষুকের ছেলে’ বলে গালি দেয়ায় ক্ষোভে স্ত্রীকে হত্যা করেছেন তিনি।

বুধবার দুপুরে ব‌রিশা‌লের গৌরনদী উপ‌জেলার বাটা‌জোর ইউ‌নিয়ন প‌রিষদ সংলগ্ন এক‌টি ধান‌ক্ষেত থে‌কে নাজনীন আক্তা‌রের লাশ উদ্ধার করা হয়। এর আ‌গে মঙ্গলবার সাকিবের বাবার ভাড়া বাড়ির সেপটিক ট্যাংকি থেকে ওড়না ও শরীরের চামড়ার কিছু অংশ উদ্ধার করলেও লাশের সন্ধান পায়নি পুলিশ।

ফেসবুকের মাধ্যমে বগুড়া বগুড়া সদরের সাবগ্রামের আব্দুল লতিফের মেয়ে কলেজছাত্রী নাজনীন আক্তারের পরিচয় হয় সাকিব হোসেনের। ভুয়া ঠিকানা দিয়ে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর নাজনীনকে বিয়ে করে সাকিব।

নাজনীনের ভাই আব্দুল আহাদ জানান, ২৪ মে বাবার অসুস্থতার কথা বলে নাজনীনকে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোরে বাবার ভাড়া বাসায় নিয়ে আসে সাকিব। ওইদিন স্বামীর দরিদ্রতা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে গলায় ফাঁস লাগিয়ে ও বালিশচাপা দিয়ে নাজনীনকে হত্যা করে লাশটি বাসার পাশে সেপটিক ট্যাকে ফেলে দেয় সে। দুইদিন নাজনীন ও সাকিবের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ২৬ মে বগুড়া সদর থানায় জিডি করে তার বাবা। এরই সূত্র ধরে সাকিবকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সাকিব তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে। এরপরই নাজনীনের লাশ উদ্ধারে অভিযান চালায় পুলিশ।

সাকিব হোসেন জানান, নিজেকে অবস্থাসম্পন্ন পরিবারের ছেলে পরিচয় দিয়ে নাজনীনকে বিয়ে করেছিলেন তিনি। ২৪ মে স্ত্রীকে নিয়ে গৌরনদীর বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামে যান। সেখানে গিয়ে নাজনীন জানতে পারেন- সাকিবের বাবা আব্দুল করিম পেশায় ভ্যানচালক। তাদের আর্থিক অবস্থা খুবই নাজুক। ওই সময় ঝগড়ার এক পর্যায়ে নাজনীন তার স্বামী সাকিবকে ভিক্ষুকের ছেলে বলে গালি দেন। এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে হত্যা করে ঘরের পেছনের সেপটিক ট্যাংকে লাশ গুম করে বগুড়ায় কর্মস্থলে যোগ দেন সাকিব।

সোমবার বরিশালের বাবুগঞ্জের নতুন চরজাহাপুর গ্রামে সাকিবের বাড়ি ও আশপাশের এলাকায় তল্লাশি চালায় পুলিশ। মঙ্গলবার পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার বাটাজোরের হরহর গ্রামে সাকিবের বাবা করিম হাওলাদারের ভাড়া বাড়িসহ আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। ওইদিন বাড়ির সেপটিক ট্যাংক থেকে একটি ওড়না এবং শরীরের চামড়ার অংশবিশেষ উদ্ধার হয়। বুধবার নাজনীনের লাশ খুঁজে পায় পুলিশ।

গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন জানান, বাটা‌জো‌র ইউ‌নিয়ন প‌রিষদ ভবনসংলগ্ন এক‌টি ধানক্ষেত থে‌কে বস্তাব‌ন্দি অবস্থায় নাজনীনের লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে‌। ধারণা করা হচ্ছে- সেটা নাজনী‌নেরই লাশ। তার বাবা-মা‌কে ব‌রিশা‌লে আস‌তে বলা হয়ে‌ছে। আসামি সাকিবকে বগুড়ায় নি‌য়ে গে‌ছে পুলিশ। বরিশালের পুলিশ সুপার মো. মারুফ হোসেন জানান, এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

‘ভিক্ষুকের ছেলে’ বলে গালি দেয় স্ত্রী নাজনীন, ক্ষোভে হত্যা

প্রকাশের সময় : 08:10:41 pm, Wednesday, 2 June 2021