ভাষা আন্দোলন সহ প্রতিটি আন্দোলনে অগ্রণী ভূমিকায় ছিল বরিশালের নারী সমাজ : বিএমপি কমিশনার Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউন্সিল শেষে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ফখরুল যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র হামাস গোপন সংলাপ শুরু দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রী হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ




ভাষা আন্দোলন সহ প্রতিটি আন্দোলনে অগ্রণী ভূমিকায় ছিল বরিশালের নারী সমাজ : বিএমপি কমিশনার

ভাষা আন্দোলন সহ প্রতিটি আন্দোলনে অগ্রণী ভূমিকায় ছিল বরিশালের নারী সমাজ : বিএমপি কমিশনার




নিজস্ব প্রতিবেদক: ভাষা আন্দোলন সহ প্রতিটি অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকায় ছিল বরিশালের নারী সমাজ। একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকাল ১১ টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত আলােচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির, বিপিএম, পিপিএম মহোদয়।

এ সময় তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং যে সকল শহিদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মায়ের ভাষায় কথা বলতে পারছি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ভাষা আন্দোলন সহ প্রতিটি অধিকার আদায়ের আন্দোলনে বরিশালের ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

এছাড়াও তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি শুধুমাত্র ভাষা আন্দোলনের জন্য বাঙালি জাতীয় জীবনে স্মরণীয় ও গুরুত্বপূর্ণ নয়; বরং একুশে ফেব্রুয়ারি স্বাধীনতা আন্দোলনেরও সূতিকা ঘর। এ-সময় তিনি ভাষা আন্দোলন ও সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরে আমাদেরকে তরুণ সমাজের কাছে, পরবর্তী প্রজন্মের কাছে দেশের এই ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার আহবান জানান ।

এ-সময় আরো উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী, জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম, বরিশালের পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম, বিপিএম, বরিশাল জেলা আওয়ামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস , বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক (বীর প্রতীক) বীর মুক্তিযোদ্ধাগণ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD