সংবাদ শিরোনাম:

ভারি বর্ষণের সম্ভাবনা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:49:39 pm, Monday, 9 September 2019
  • 4 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:  গতকাল রোববার থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী হালকা ও মাঝারী ধরনের বৃষ্টি হয়েছে। আজও সকাল থেকে ঢাকা, চট্রগ্রামসহ বিভিন্ন জায়গায় হালকা ও মাঝারী ধরনের বৃষ্টি হতে দেখা গেছে। যা ভারি বৃষ্টিতে রুপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (৯ সেপ্টেম্বর) উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে ছত্রিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এসময় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সকল নৌকা ও টধলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এছাড়া, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায়, খুলনা, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং উত্তরবঙ্গ তথা রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী, দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের অনেক স্থানে ভারী বর্ষণও হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

ঢাকায় আজ সূর্যাস্ত-সন্ধ্যা ৬টা ৯ মিনিট। আগামীকাল সূর্যোদয়- ভোর ৫টা ৪৩ মিনিট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

ভারি বর্ষণের সম্ভাবনা

প্রকাশের সময় : 03:49:39 pm, Monday, 9 September 2019