বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

ভারত থেকে দলে দলে আসছে রোহিঙ্গারা, উদ্বিগ্ন ঢাকা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:33:41 am, Wednesday, 18 May 2022
  • 0 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ভারত থেকে দলে দলে রোহিঙ্গারা বাংলাদেশের চলে আসায় উদ্বিগ্ন ঢাকা। বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (১৭ মে) বিকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুর্ভাগ্যবশত অনেক রোহিঙ্গা বাংলাদেশে চলে আসছে। ওই রোহিঙ্গারা ২০১২ সালে ভারতে গিয়েছিল এবং সে দেশের বিভিন্ন প্রদেশে ছিল। এখন তারা শুনেছে যে বাংলাদেশে এলে তারা খুব ভালো খাওয়া-দাওয়া পাবে।’

রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা ভারতকে বলবো যে এ ধরনের দুর্ঘটনা ঘটছে।’

এ পর্যন্ত কতজন এসেছে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বেশ কিছু এসেছে। এরমধ্যে আমরা ১৮ জনকে ধরেছি এবং প্রায়ই ধরছি কিছু কিছু করে।’

রোহিঙ্গারা দুই দেশের বিভিন্ন দালালকে ধরে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে এবং সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হচ্ছে—যেসব জায়গায় কাঁটাতারের বেড়া রয়েছে, সেসব জায়গা থেকেও তারা ঢোকার চেষ্টা করছে বলে তিনি জানান।

বাংলাদেশে কিছু রোহিঙ্গাকে আটক করা হয়েছে এবং তারা কেন বাংলাদেশে আসছে—এটা জানতে চাইলে তারা বলে যে বাংলাদেশ অনেক ভালো খাওয়া-দাওয়া দিচ্ছে। তারা ভারতে অনেক কষ্টে আছে। এজন্য তারা বাংলাদেশে চলে আসছে বলে জানান আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গারা তাদের খবর দিয়েছে যে এখানে জাতিসংঘ তাদের ভালো ভালো খাবার দেয়।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

ভারত থেকে দলে দলে আসছে রোহিঙ্গারা, উদ্বিগ্ন ঢাকা

প্রকাশের সময় : 01:33:41 am, Wednesday, 18 May 2022