ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা: সেনাপ্রধান উপেন্দ্র Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা: সেনাপ্রধান উপেন্দ্র

ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা: সেনাপ্রধান উপেন্দ্র




ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা রয়েছে, যাতে কোনো ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয়।

বুধবার (১৩ জানুয়ারি) নয়া দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের পরিবর্তন ভারতের নিরাপত্তার জন্য হুমকি কি না— জানতে চাইলে জেনারেল দ্বিবেদী বলেন, প্রথমেই বাংলাদেশের বর্তমান সরকারের ধরন বোঝা জরুরি। তিনি ব্যাখ্যা করেন, যদি বাংলাদেশে অন্তর্বর্তী সরকার থাকে, তবে তাদের নেওয়া সিদ্ধান্তগুলো দীর্ঘমেয়াদে কার্যকর হবে নাকি স্বল্প সময়ের জন্য— তা বিশ্লেষণ করা প্রয়োজন।

তিনি বলেন, “এই মুহূর্তে আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন আছে কি না, সেটাও বিবেচ্য বিষয়।”

ভারতীয় সেনাপ্রধান আরও জানান, বর্তমানে তিন বাহিনীর যোগাযোগের সব চ্যানেল পুরোপুরি সক্রিয় রয়েছে। ভারতীয় সেনাবাহিনী নিয়মিতভাবে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ রাখছে। একই সঙ্গে অন্যান্য সামরিক ও কৌশলগত চ্যানেলও ব্যবহার করা হচ্ছে।

তিনি জানান, ভারত এরই মধ্যে একটি সামরিক প্রতিনিধিদল বাংলাদেশে পাঠিয়েছে, যারা মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছে। পাশাপাশি ভারতীয় নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরাও বাংলাদেশের তাদের সমকক্ষদের সঙ্গে কথা বলেছেন।

জেনারেল দ্বিবেদী বলেন, এসব যোগাযোগের উদ্দেশ্য হলো, কোনো ধরনের যোগাযোগের বিভ্রাট বা ভুল বোঝাবুঝি যেন না হয়। তিনি আশ্বস্ত করে বলেন, ভারতের পক্ষ থেকে নেওয়া বর্তমান পদক্ষেপগুলো কোনোভাবেই আক্রমণাত্মক নয়।

তিনি আরও বলেন, সক্ষমতা উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া, যা ভারতসহ বিশ্বের সব দেশই করে থাকে। প্রস্তুতির অংশ হিসেবে ভারত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে মন্তব্য করেন তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD