বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

ভারতকে ‘অসহযোগী’ দেশের তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:41:26 pm, Saturday, 14 December 2024
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক সংস্থা (আইসিই) সম্প্রতি ভারতকে ‘অসহযোগী’ দেশের তালিকাভুক্ত করেছে। এই তালিকায় ভারত ছাড়াও ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া এবং ভেনেজুয়েলার মতো দেশগুলো অন্তর্ভুক্ত রয়েছে। আইসিই জানিয়েছে, এসব দেশ প্রত্যর্পণ প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে ব্যর্থ বলে মনে করে মার্কিন কর্তৃপক্ষ।

আইসিই’র মতে, ‘অসহযোগী’ দেশগুলো সাক্ষাৎকার গ্রহণ, সময়মতো ভ্রমণ নথি ইস্যু এবং নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিকদের ফেরত নেওয়ার ক্ষেত্রে যথাযথ সহযোগিতা করছে না।

যুক্তরাষ্ট্রে বর্তমানে ১৪ লাখ ৫০ হাজার অবৈধ অভিবাসী রয়েছে, যাদের বিতাড়নের পরিকল্পনা করেছে মার্কিন প্রশাসন। এরমধ্যে ১৮ হাজার ভারতীয় নাগরিক রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রায় ৯০ হাজার ভারতীয়কে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টাকালে আটক করা হয়েছে। এদের অধিকাংশ পাঞ্জাব, গুজরাট এবং অন্ধ্র প্রদেশের বাসিন্দা বলে উল্লেখ করেছে টাইমস অব ইন্ডিয়া।

অবৈধ অবস্থানকারী ভারতীয়দের মধ্যে অনেকে যুক্তরাষ্ট্রে তাদের অবস্থান বৈধ করার চেষ্টা করছেন। তবে এ প্রক্রিয়া দীর্ঘ সময়সাপেক্ষ। বৈধতার আবেদন নিষ্পত্তিতে সাধারণত দুই থেকে তিন বছর সময় লেগে যায়।

যুক্তরাষ্ট্রে ২ লাখ ৬১ হাজার অবৈধ অভিবাসী নিয়ে হন্ডুরাস তালিকার শীর্ষে রয়েছে। এর পরেই রয়েছে গুয়াতেমালা, যার অবৈধ অভিবাসীর সংখ্যা ২ লাখ ৫৩ হাজার। এশিয়ার মধ্যে চীন ৩৭ হাজার ৯০৮ জন অভিবাসী নিয়ে প্রথম স্থানে। ভারত এই তালিকায় ১৩তম অবস্থানে রয়েছে।

নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বছরের জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। তার প্রচারণায় অভিবাসন নীতি কঠোর করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম প্রত্যর্পণ প্রক্রিয়া পরিচালনার পরিকল্পনা করছেন। ফলে এই তালিকার অন্তর্ভুক্ত প্রায় ১৮ হাজার ভারতীয়কেও যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

ভারতকে ‘অসহযোগী’ দেশের তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র

প্রকাশের সময় : 07:41:26 pm, Saturday, 14 December 2024