ভাণ্ডারিয়া পরিবারের কাছে মোবাইল চেয়ে না পাওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অবকাঠামো ও জনস্বাস্থ্যে অগ্রাধিকার ঝালকাঠিতে ভেরিবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল




ভাণ্ডারিয়া পরিবারের কাছে মোবাইল চেয়ে না পাওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

ভাণ্ডারিয়া পরিবারের কাছে মোবাইল চেয়ে না পাওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা




মাসুদ রানা : পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পপি আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ ওই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে।
বাবার কাছে একটি মোবাইল ফোনসেট চেয়ে না পেয়ে ক্ষুব্ধ অভিমানে ওই স্কুলছাত্রীর ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে পরিবার ও পুলিশ সূত্র নিশ্চিত করেছে।নিহত পপি উপজেলার শিয়ালকাঠী গ্রামের আব্দুল আলিম খলিফার মেয়ে। মেয়েটি স্থানীয় সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।স্থানীয় সূত্রে জানা গেছে, পপি আক্তার সম্প্রতি বাবার কাছে একটি মোবাইল ফোন সেটের আবদার করে। কিন্তু লেখাপড়ার ক্ষতি হবে ভেবে ওই স্কুলছাত্রীর বাবা আবদুল আলিম মেয়েকে মোবাইল ফোন কিনে দিতে রাজি হননি। এ নিয়ে বাবার ওপর মেয়েটি অভিমান করে।

একপর্যায়ে রোববার বাবা মেয়েকে বকা দেন। এতে মেয়েটি ক্ষুব্ধ হয়ে রাতে নিজ শয়নকক্ষে ফ্যানের সঙ্গে ওড়না জড়িয়ে ফাঁস দেয়। বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মেয়েটিকে মৃত ঘোষণা করেন।ভাণ্ডারিয়া থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, পুলিশ খবর পেয়ে হাসপাতাল হতে ওই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে। এ ঘটনায় ভাণ্ডারিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।তবে অভিভাবকদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ও স্কুলছাত্রীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD