ভরণপোষণ দাবি করায় বৃদ্ধ মাকে মারধর,ছেলে গ্রেফতার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভরণপোষণ দাবি করায় বৃদ্ধ মাকে মারধর,ছেলে গ্রেফতার

ভরণপোষণ দাবি করায় বৃদ্ধ মাকে মারধর,ছেলে গ্রেফতার

মোফাজ্জল হোসেন গ্রেফতার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নারায়ণগঞ্জের বন্দরে ভরণপোষণ দাবি করায় বৃদ্ধ মাকে মারধরের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধামগড় এলাকায় অভিযান চালিয়ে মোফাজ্জল হোসেন নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

এর আগে বুধবার রাতে বৃদ্ধা হুসনে আরা বেগম বাদি হয়ে বন্দর থানায় ছেলের বিরুদ্ধে নির্যাতনের মামলা দায়ের করেন। মোফাজ্জল হোসেন ধামগড় ইউনিয়নের মৃত হাজী সোনা মেম্বারের ছেলে।

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বৃদ্ধার কোটি টাকা মূল্যের সম্পত্তি লিখে নিয়েও ছেলে মোফাজ্জল মায়ের ভরণপোষণ করছিলেন না। ভরণপোষণ চাইলে উল্টো গত মঙ্গলবার মাকে মারধর করেন তিনি। এতে মোফাজ্জলের স্ত্রী নিশু বানু তার স্বামীকে সহায়তা করেন এবং শাশুড়ির গলা চেপে ধরেন। এ ঘটনায় মামলা দায়ের হলে মোফাজ্জলকে গ্রেফতার করা হয়। তার স্ত্রী নিশু বানুকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD