ব‌রিশা‌লে র‌শি টে‌নে খেয়া পারাপার হচ্ছেন যাত্রীরা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ব‌রিশা‌লে র‌শি টে‌নে খেয়া পারাপার হচ্ছেন যাত্রীরা

ব‌রিশা‌লে র‌শি টে‌নে খেয়া পারাপার হচ্ছেন যাত্রীরা

ব‌রিশা‌লে র‌শি টে‌নে খেয়া পারাপার হচ্ছেন যাত্রীরা




বা‌কেরগঞ্জ প্রতিনিধি॥ খা‌লের ওপর বিশাল সেতু। ত‌বে সেই সেতু‌তে পাটাতন (স্লিপার) নেই। সংস্কা‌রের কাজ চলমান থাকায় পাটাতন তু‌লে ফেলা হ‌য়ে‌ছে। তাই সেতু পারাপা‌রের বিকল্প হি‌সে‌বে খা‌লে খেয়া নৌকার ব্যবস্থা করা হ‌য়ে‌ছে। কিন্তু সেই নৌকায় কোনো মা‌ঝি নেই। ত‌বে খা‌লের মাঝামা‌ঝি দীর্ঘ র‌শি ঝোলা‌নো হ‌য়ে‌ছে। যাত্রীরা সেই র‌শি টে‌নে খেয়া পারাপার হ‌চ্ছেন।

 

 

বল‌ছিলাম ব‌রিশা‌লের বা‌কেরগঞ্জ উপ‌জেলার কলসকাঠী সেতুর কথা। জরুরি ভি‌ত্তি‌তে ‌সেতু সংস্কা‌রের জন্য উপ‌জেলা প্রশাসন এডিপি থে‌কে অর্থ বরাদ্ধ দেয়। সংস্কা‌রের জন্য ঝুঁকিপূর্ণ সেতু‌তে যানবাহ‌নের পর জনগ‌ণের চলাচল বন্ধ রাখা হ‌য়ে‌ছে। র‌বিবার থে‌কে সেতুর সংস্কার কাজ শুরু হওয়ায় পাটাতন খু‌লে ফেলা হ‌য়ে‌ছে। পারাপা‌রের জন্য বিকল্প হি‌সে‌বে খেয়া নৌকা, ট্রলার দেওয়া হ‌য়ে‌ছে।

 

 

স‌রেজ‌মি‌নে সোমবার গি‌য়ে দেখা যায়, খা‌লের ওপর নি‌র্মিত সেতুর পাটাতন খু‌লে ফেলা হ‌য়ে‌ছে। ফ‌লে সেতু ‌ব্যবহার বন্ধ র‌য়ে‌ছে। ত‌বে পারাপারের জন্য রয়েছে নির্ধারিত খেয়া নৌকা। কিন্তু মাঝিও নেই। নৌকা এপার-ওপার আনা-নেওয়ার জন্য টাঙিয়ে দেওয়া হয়েছে নাইলনের রশি। যাত্রীরা সেই রশি টেনে নদী পার হন। র‌বিবার থে‌কে এমন দুর্ভোগ পোহাচ্ছেন পাঁচ ইউ‌নিয়‌নের মানুষ।

 

 

ইউনিয়ন যুবলী‌গের সভাপ‌তি নেছার উদ্দীন খান ব‌লেন, সেতু সংস্কা‌রের কাজ শুরু হওয়ায় তা চলাচল বন্ধ র‌য়ে‌ছে। বিকল্প হি‌সে‌বে খেয়ার ব্যবস্থা করা হ‌য়ে‌ছে। ইউনিয়ন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক মোক‌লেচুর রহমান যাত্রী‌দের পারাপার ফ্রি ক‌রে দি‌য়ে‌ছেন। দুইজন মা‌ঝি সার্বক্ষ‌ণিকভা‌বে দা‌য়ি‌ত্বে র‌য়ে‌ছেন। পারাপার ফ্রি করায় মা‌ঝিরা দা‌য়িত্ব পাল‌নে গা‌ফিল‌তি কর‌তে পা‌রেন। তা‌দের‌কে সতর্ক ক‌রে দেওয়া হ‌বে।

 

 

কলসকাঠী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. একুব আলী জোমাদ্দার বলেন, এডিপির অর্থায়নে সেতু সংস্কা‌রের কাজ চল‌ছে। সাম‌য়িক সম‌য়ের জন্য নৌকায় ক‌রে পারাপার হ‌তে হ‌চ্ছে। এক সপ্তা‌হের ম‌ধ্যে সংস্কার কাজ শে‌ষে সেতু উন্মুক্ত ক‌রে দেওয়া হ‌বে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD