সংবাদ শিরোনাম:

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:49:22 am, Friday, 25 September 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ তরকারিতে লবণ বেশি হওয়ায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউপির ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলমগীরের মৃত্যু হয়।

নিহত ছোট ভাইয়ের নাম আলমগীর। তিনি ওই গ্রামের লিয়াকত মোল্লার ছেলে। অভিযুক্ত বড় ভাইয়ের নাম সাখায়াত মোল্লা।

মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস জানান, বুধবার (২৪ সেপ্টেম্বর) লিয়াকত মোল্লার স্ত্রী তার বাবার বাড়িতে বেড়াতে যান। এ জন্য লিয়াকত মোল্লার বড় ছেলে সাখায়াত মোল্লা কাজে যাওয়ার আগে ছোট ভাই আলমগীরকে দুপুরের রান্না করে রাখতে বলেন। তার কথা মতো আলমগীর দুপুরের রান্না করে রাখলেও তরকারিতে লবণ বেশি হয়ে যায়। আর এটাই কাল হলো তার।

দুপুরে সাখায়াত মোল্লা বাড়ি ফিরে খেতে বসে তরকারির স্বাদ নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এ সময় সাখায়াত উত্তেজিত হয়ে ছোট ভাই আলমগীরকে রড দিয়ে পেটান। প্রতিবেশীরা আলমগীরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলেও পরে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য আলমগীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বৃহস্পতিবার বিকেলে সেখানে তার মৃত্যু হয়।

ওসি আরো জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় মামলা করেনি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা না করলেও পুলিশ বাদী হয়ে মামলা করবে। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্ত বড় ভাই সাখায়াতকে পুলিশ আটক করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

প্রকাশের সময় : 12:49:22 am, Friday, 25 September 2020