বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

বড় ভাইয়ের বদলে বিয়ে করতে এসে কনে পক্ষের হাতে ধরা ছোট ভাই

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:48:45 am, Sunday, 25 October 2020
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বড় ভাইয়ের বদলে বিয়ে করতে এসে বিয়ে বাড়িতে কনে পক্ষের হাতে ধরা পড়েছেন ছোট ভাই। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে এ ঘটনার পর বিয়ে বন্ধ করে ছোট ভাইকে বিয়ের খরচ জরিমানা করেছেন জনপ্রতিনিধিরা। তবে এ ঘটনায় বিয়ের ঘটকের কিছু কারসাজি রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান রাববুল হোসেন বলেন, সামাজিক নিয়মে ঘটকের মাধ্যমে সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের তাঁতীপাড়া গ্রামের আকরাম আলীর বড় ছেলে সোহাগের বাবুর (২৯) সাথে বিয়ে ঠিক হয় দলদলী ইউনিয়নের পোলাডাংগা জিন্নাহনগর গ্রামের এক তরুণীর। প্রথাগতভাবে ছেলে ও মেয়ে পক্ষের সকল বিষয়াদি চূড়ান্ত হয়। কিন্তু শনিবার মাইক্রোবাসযোগে বর সেজে সকল প্রস্তুতি নিয়ে বিয়ে করতে সোহাগের পরিবর্তে আসেন ছোট ভাই সুজন আলী (২৭)। সুজন এর আগেও বড় ভাইয়ের সাথে প্রথমবার মেয়ে দেখার সময় কনের বাড়ি এসেছিলেন।

এদিকে সুজনকে বর বেশে দেখে কনে পক্ষের লোকজন চমকে যান। এতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে কনের পিতা-মাতা অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি বিয়ের আয়োজন বন্ধ করে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। অপরদিকে বর সেজে আসা সুজন ও সাথের লোকজনকে আটক করে জনপ্রতিনিধিদের খবর দেয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান গরীবুল্লাহ দবির, দলদলি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল বারী, সদর ইউপির সংশ্লিষ্ট সদস্য আহসানুল কবিরসহ অনান্যরা। তারা এমন প্রতারণা দায়ে বরপক্ষকে বিয়ের আয়োজনসহ আনুসাঙ্গিক খরচ বাবদ ৬০ হাজার টাকা জরিমানা করেন। বরপক্ষ নগদ ৩ হাজার টাকা পরিশোধ করে মাফ চেয়ে ঘটনাস্থল ত্যাগ করে। উপজেলা চেয়ারম্যান জানান, ঘটনার পর থেকে সংশ্লিষ্ট ঘটক লাপাত্তা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বর পক্ষের ওই দুই ভাই বিদেশে ছিলেন। তবে সুজনের বিরুদ্ধে কিছু সামাজিক অভিযোগ থাকায় তাকে বিয়ে দেয়া যাচ্ছিল না। এমতাবস্থায় বরপক্ষ এমন কৌশলের আশ্রয় নেয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

বড় ভাইয়ের বদলে বিয়ে করতে এসে কনে পক্ষের হাতে ধরা ছোট ভাই

প্রকাশের সময় : 12:48:45 am, Sunday, 25 October 2020