ব্যবসায়ীদের লজ্জা দিতে:ঝাড়ু হাতে নিয়ে সড়কে ময়লা পরিষ্কার করলেন পৌর মেয়র Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ব্যবসায়ীদের লজ্জা দিতে:ঝাড়ু হাতে নিয়ে সড়কে ময়লা পরিষ্কার করলেন পৌর মেয়র

ব্যবসায়ীদের লজ্জা দিতে:ঝাড়ু হাতে নিয়ে সড়কে ময়লা পরিষ্কার করলেন পৌর মেয়র

ব্যবসায়ীদের লজ্জা দিতে:ঝাড়ু হাতে নিয়ে সড়কে ময়লা পরিষ্কার করলেন পৌর মেয়র




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ব্যবসায়ীদের লজ্জা দিতে নিজেই ঝাড়ু হাতে নিয়ে দোকানের সামনের সড়কে ময়লা পরিষ্কার করলেন পৌর মেয়র আশরাফুল ইসলাম। বৃহস্পতিবার বিকেলে গাংনী পৌর শহরের মহিলা কলেজ মোড় এলাকায় ঝাড়ু দেন তিনি।

 

 

জানা গেছে, মাত্র ৫ থেকে ৭ গজ দূরে ময়লা ফেলার ডাস্টবিন। তারপরেও দোকানদার ব্যবসায়ীরা তাদের দোকানের আবর্জনা সেখানে ডাস্টবিনে না ফেলে দোকানের সামনেই ছড়িয়ে ছিটিয়ে ফেলে ভাগাড়ে পরিণত করেছেন।

 

 

মেয়র আশরাফুল ইসলাম বিষয়টি গাংনী পৌর শহরের ব্যবসায়ীদের বার বার তাগাদা দিলেও কর্ণপাত করেননি তারা। তাই তাদের লজ্জা দিতে পৌর মেয়র আশরাফুল ইসলাম নিজেই ঝাড়ু নিয়ে এসে দোকানের সামনের রাস্তা ও দোকানের সামনে পরিষ্কার শুরু করে দেন।

 

 

মেয়র আশরাফুল ইসলাম জানান, গাংনী শহরকে পরিচ্ছন্ন রাখতে দিন-রাত পরিশ্রম করছি। অতিরিক্ত পরিচ্ছন্ন কর্মী দিয়ে সব সময় শহরটিকে সুন্দর করে রাখার চেষ্টা করছি। ময়লা, আবর্জনা ফেলার জন্য শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে রাস্তার উভয়পাশে এবং বিভিন্ন মার্কেট ও দোকানগুলোর সামনে ৩৮০টি ডাস্টবিন স্থাপন করা হয়েছে। প্রতিদিনের জমে থাকা আবর্জনা পরদিন সকালে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা নিয়ে যান।

 

 

দোকান থেকে মাত্র কয়েক গজ দূরে ডাস্টবিন থাকলেও গাংনী মহিলা কলেজ মোড় এলাকার কয়েকটি দোকানদার পৌরসভার নিয়ম-কানুনের কোনো তোয়াক্কা না করে ডাস্টবিনের আশে-পাশে ময়লা, আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রাখেন। তাই তাদের লজ্জা দিতে আজকে নিজেই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিয়েছি। এতে যদি ওইসব ব্যবসায়ীদের লজ্জা তৈরি হয় তাহলে আমার এ কাজটি স্বার্থক হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD