সংবাদ শিরোনাম:

বোরহানউদ্দিনে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:06:41 pm, Sunday, 20 October 2019
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিনে সংঘর্ষের ঘটনায় বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম ও বিভাগীয় কমিশনার ইয়ামিন চৌধুরী যৌথভাবে সংবাদ সম্মেলন করেছেন।রবিবার (২০ অক্টোবর) রাতে এ সংবাদ সম্মেলন করেন তারা।

বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম এবং স্থানীয় সরকার উপপরিচালক মাহমুদুর রহমানকে প্রধান করে পৃথক দুটি তদন্ত কমিটি ঘোষণা করা হয়। আগামী ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে তাদের।

এ সময় সংবাদ সম্মেলনে বলা হয়, ঘটনার নেতৃত্বে যারাই জড়িত থাকুক না কেন সকলকেই খুজে বের করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় মমলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পেছনে যারাই জড়িত রয়েছে তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে। এর আগে ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল সাংবাদিকদের মাধ্যমে ভোলাবাসীকে এ ঘটনায় শান্ত থাকার আহবান জানান।

তিনি বলেন, যেহেতু অপরাধী পুলিশের হাতে আটক আছে, অবশ্যই এর কঠিন বিচার হবে। নবীর বিরুদ্ধে অপপ্রচার করে কেউ পার পাবে না।

উল্লেখ্য, গত শুক্রবার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়ার ২ নম্বর ওয়ার্ডের বিল্পব চন্দ্র শুভ তার ফেসবুক আইডিতে নবীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়। বিষয়টি ফেসবুকে ভাইরাল হলে ক্ষুব্ধ হয় মুসলিম সমাজ। এর পরিপ্রেক্ষিতে রবিবার পুলিশ জনতা সংঘর্ষে ৪ জন নিহত ও ২০ পুলিশসহ দুই শতাধিক আহত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বোরহানউদ্দিনে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

প্রকাশের সময় : 10:06:41 pm, Sunday, 20 October 2019