বোরহানউদ্দিনে ঢাকা ফেরত করোনা উপসর্গে যুবকের মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বোরহানউদ্দিনে ঢাকা ফেরত করোনা উপসর্গে যুবকের মৃত্যু

বোরহানউদ্দিনে ঢাকা ফেরত করোনা উপসর্গে যুবকের মৃত্যু




ভোলা প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিনে ঢাকা ফেরত করোনা(কোভিড-১৯) উপসর্গ নিয়ে মো. রাজিব(২৮)নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুমূর্ষু অবস্থায় আনলে তাঁকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

কিন্তু পথের মধ্যেই এ্যামবুলেন্সে ওই যুবকের মৃত্যু হয়। রাজিব উপজেলার বড় মানিকা ইউনিয়নের চার নাম্বার ওয়ার্ডের আ. মালেকের ছেলে।

করোনায় মৃত্যু শুনে রাজিবের বাড়ির অন্য ঘরের লোকজন লাপাত্তা হয়ে গেছে। বড়মানিকা ইউনিয়নের চার নাম্বার ওয়ার্ডের রাজিবের নিজ বাড়ি কলিমের বাড়ির প্রতিবেশীরা জানান, ওই বাড়িতে ১৪-১৫ টি ঘর আছে। করোনায় মৃত্যু শুনে রাজিবের স্বজন ছাড়া অন্য ঘরের লোকজন সরে পড়েছে।

বড় মানিকা ইউনিয়নের চেয়ারম্যান জসিমউদ্দিন হায়দার জানান, রাজিবকে বাড়ির লোকজন হাসপাতালে নেয়ার পর পরই সে ছটফট করে মারা যায়। ওই বাড়ির লোকজন সরে পরার সংবাদ শুনে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।

তাঁরা দাফনের ব্যবস্থা করেছে। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. তপতী চৌধুরী ওই রোগীর করোনার উপসর্গ ছিলো। অবস্থা খারাপ দেখে তাঁকে ভোলা প্রেরণ করা হয়।

তবে তাঁর করোনার নমুনা সংগ্রহ করা হয়নি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বশির গাজী জানান, ঘটনা শুনে ইসলামী ফাউন্ডেশনের দাফন-কাফন টিম পাঠানো হয়েছে। তাঁরা রাজিবের গোসল ও দাফন সম্পন্ন করেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD