পঞ্চগড়ের বোদায় প্রকাশ্যে ঘোড়া জবাই করে মাংস বিক্রির Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পঞ্চগড়ের বোদায় প্রকাশ্যে ঘোড়া জবাই করে মাংস বিক্রির

পঞ্চগড়ের বোদায় প্রকাশ্যে ঘোড়া জবাই করে মাংস বিক্রির

বোদায় প্রকাশ্যে ঘোড়া জবাই করে মাংস বিক্রির




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ পঞ্চগড়ের বোদা উপজেলায় প্রকাশ্যে ঘোড়া জবাই করে মাংস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ওই সময় ৩৫ কেজি মাংস উদ্ধার করা হয়েছে।

 

 

গ্রেফতাররা হলেন- ওই উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের মৌলভীপাড়ার সানাউল্লাহ, আমতলা কাজীপাড়ার হামিদুর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় একই ইউনিয়নের চৌধুরীরহাটে মাংস বিক্রির সময় হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়।

 

 

বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা ঘোড়ার মাংস পরীক্ষা-নিরীক্ষার জন্য উপজেলা প্রাণীসম্পদ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় একটি ঘোড়া বাজারে এনে সবার সামনেই জবাই করে ৫০০ টাকা কেজি দরে মাংস বিক্রি করছিল সানাউল্লাহ ও হামিদুর। বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩৫ কেজি মাংসসহ তাদের গ্রেফতার করে। ওই সময় তাদের কয়েকজন সহযোগী পালিয়ে যায়।

 

 

বোদা থানার ওসি আবু সাঈদ চৌধুরী জানান, প্রকাশ্যে ঘোড়ার মাংস বিক্রির ঘটনায় গ্রেফতার সানাউল্লাহ ও হামিদুরসহ অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে বুধবার সকালে মামলা করেছেন বোদা থানার এসআই লিপন কুমার বসাক। পরে দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

উদ্ধার করা মাংসগুলো উপজেলা প্রাণীসম্পদ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD