বৈরি সম্পর্ক রেখে বাংলাদেশ-ভারত কেউ লাভবান হবে না: ডয়চে ভেলেকে ড. ইউনূস Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বৈরি সম্পর্ক রেখে বাংলাদেশ-ভারত কেউ লাভবান হবে না: ডয়চে ভেলেকে ড. ইউনূস

বৈরি সম্পর্ক রেখে বাংলাদেশ-ভারত কেউ লাভবান হবে না: ডয়চে ভেলেকে ড. ইউনূস




ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “ভারত আমাদের একমাত্র প্রতিবেশী এবং চারদিক থেকেই ভারত আমাদের আছে। তাই আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো না হলে কোনো গত্যন্তর নেই। দুই দেশের মধ্যে বৈরি সম্পর্ক রেখে কেউ লাভবান হবে না। আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে সম্পর্কের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর।”

ড. ইউনূস আরও বলেন, “বৈরী সম্পর্কের কারণে দুটো দেশের কোনো লাভ হবে না। ভারতের সাথে আমাদের সবচেয়ে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। পানিবণ্টন চুক্তি নিয়ে আন্তর্জাতিক আইন রয়েছে। দুই দেশের মধ্যে বিরোধ নিরসনে আন্তর্জাতিক আইন মেনে চললেই সমাধান সম্ভব। সার্ক ও বিমসটেক সক্রিয় করার চেষ্টা করা হবে। আমরা দক্ষিণ এশিয়ায় একটি শান্তিপূর্ণ পরিবেশ গড়তে চাই।”

সাক্ষাৎকারে ড. ইউনূস গত এক মাসে সরকারের নেয়া উদ্যোগ এবং ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি জানান, শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা সরকারের প্রথম অগ্রাধিকার। তিনি বলেন, “আমরা বিপ্লবের মধ্য দিয়ে এসেছি। সবার প্রথম কাজ হলো শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা। দেশের অর্থনীতি একসময় ভঙ্গুর ছিল। জনগণের আশা, লুটপাটের সরকার থেকে একটি সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠা করা।”

ড. ইউনূস রাষ্ট্র সংস্কার ও সংবিধান পুনর্লিখনের দাবির বিষয়েও কথা বলেন। তিনি বলেন, “এটি একটি বড় সুযোগ। সংবিধানে হাত দিতে হবে, নতুন করে লিখতে হবে কি না, সে বিষয়ে মতভেদ রয়েছে। একটি কমিশন গঠন করা হবে যা বিচার-বিবেচনা করবে। পুরো আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে সংস্কার, যা দেশের মানুষের আকাঙ্ক্ষার অংশ।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD