বেতাগী থানার পাশের বাড়িতে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি!

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:38:46 pm, Tuesday, 2 March 2021
  • 2 সংবাদটি দেখা হয়েছে

বেতাগী প্রতিনিধি॥ বরগুনার বেতাগী পৌর শহরে থানার পাশের বাড়িতে দিন দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। পৌর শহরের ৫নম্বর ওয়ার্ডের সরকারি কলেজের উত্তর পাশে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোয়াজ্জম হোসেনের বাসায় আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় বাসায় কেউ ছিলেন না বলে জানা গেছে।

জানা গেছে, বাসার মালিক স্ত্রীকে নিয়ে সকাল ৯টার সময় বাসা থেকে বিদ্যালয়ের কাজে চলে যান। এরই মধ্যে আনুমানিক সাড়ে ১১টার সময় বাসা ফাঁকা পেয়ে আলমারি থেকে সাত ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, পুলিশ মালামাল উদ্ধার এবং চোর শনাক্তে কাজ করছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

বেতাগী থানার পাশের বাড়িতে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি!

প্রকাশের সময় : 07:38:46 pm, Tuesday, 2 March 2021