বেতাগীতে ইউপি সদস্য হত্যা মামলায় প্রধান আসামি রিমান্ডে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বেতাগীতে ইউপি সদস্য হত্যা মামলায় প্রধান আসামি রিমান্ডে

বেতাগীতে ইউপি সদস্য হত্যা মামলায় প্রধান আসামি রিমান্ডে

বরিশালে স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে যৌতুক দাবির মামলা




বরগুনা প্রতিনিধি॥ বরগুনার বেতাগী উপজেলায় সাবেক এক ইউপি সদস্য হত্যার মামলায় প্রধান আসামি রেজাউল ইসলাম টিটুকে তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সাবেক ওই ইউপি সদস্যের নাম আনারুল ইসলাম হাওলাদার।

 

 

শনিবার (৭ আগস্ট) দুপুরে টিটুর রিমান্ড আবেদন গ্রহণ করেন বেতাগী উপজেলার বিচারিক হাকিম রাসেল মজুমদার। জানা গেছে, শুক্রবার রাতে পটুয়াখালী থেকে টিটুকে গ্রেফতার করা হয়। তিনি সরিষামুড়ি ইউপি চেয়ারম্যান ইমাম হাসান শিপন জোমাদ্দারের ছোট ভাই।

 

 

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবিদুর রহমান জানান, পুলিশ আসামি টিটুকে আদালতে সাতদিনের রিমান্ড আবেদন করলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।

 

 

হত্যার প্রত্যক্ষদর্শী বায়োজিদ জানান, আনারুল ইসলাম হাওলাদার ১৯ জুলাই সকাল ১০টার দিকে বেতাগীতে ইউপি সদস্যের সম্মানি ভাতা তুলতে যান। দুপুর ১২টার দিকে বেতাগী সদর থেকে মোটরসাইকেল নিয়ে সরিষামুড়ির উদ্দেশে যাত্রা শুরু করেন। আধা ঘণ্টা পথ অতিক্রম করে কাজিরবাদ ইউনিয়নের কাউনিয়া পোলেরহাট ইটভাটা এলাকায় আসেন। হঠাৎ ১৫-২০ জন দুর্বৃত্ত পথরোধ করে হামলা শুরু করে। প্রাণ বাঁচাতে তিনি সড়কের পাশে খালে লাফ দেন।

 

 

খাল থেকে তুলে তার ঘাড়ের পেছনে অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয় ও ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এ সময় টিটুর সঙ্গে থাকা কয়েকজন তাকে বাঁচাতে চাইলে দুর্বৃত্তরা তাদের দেশীয় অস্ত্র দেখিয়ে ভয় দেখায়। পরে সড়কে দাঁড়িয়ে থাকা একটি কালো মাইক্রোবাসে টিটুকে তুলে নিয়ে বরগুনার দিকে চলে যায়।

 

 

হামলাকারী কয়েকজনকে মোটরসাইকেলে ওই মাইক্রোর পেছন পেছন যেতে দেখা যায়। কালো মাইক্রোতে রেজাউল ইসলাম টিটু ছিলেন বলে অভিযোগ করেন বায়েজিদ।

 

 

ঘটনার চারদিন পর ২৩ জুলাই টিটুর স্ত্রী শিল্পী বেগম সরিষামুড়ি ইউনিয়নের চেয়ারম্যানসহ ৩৮ জনের নামে ও ১০-১৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে বেতাগী থানায় হত্যা মামলা করেন। মামলায় ইমাম হাসান শিপন জোমাদ্দারকে ২১ নম্বর আসামি করা হয়। শিপন বরগুনা জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD