বৃহস্পতিবার পদ্মা সেতুতে বসতে যাচ্ছে নবম স্প্যান Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বৃহস্পতিবার পদ্মা সেতুতে বসতে যাচ্ছে নবম স্প্যান

বৃহস্পতিবার পদ্মা সেতুতে বসতে যাচ্ছে নবম স্প্যান




অনলাইন ডেস্ক:পদ্মা সেতুতে যুক্ত হচ্ছে আরও একটি স্প্যান। আগামীকাল বৃহস্পতিবার সেতুর নবম স্প্যান বসতে যাচ্ছে।সবকিছু ঠিক থাকলে সকাল ১১টার মধ্যে বসে যাবে পদ্মা সেতুর নবম স্প্যান ও জাজিরা প্রান্তের ৮ম স্প্যান। এই স্প্যান বসলে সেতুর জাজিরা অংশে দৃশ্যমান হবে ১২০০ মিটার। আর মাওয়া প্রান্তে দৃশ্যমান রয়েছে আরও ১৫০ মিটার।

আজ বুধবার সকাল সাড়ে ৮টায় মাওয়ার কুমারভোগের বিশেষায়িত ওর্য়াকশপ থেকে ‘৬ডি’ নম্বর স্প্যানটি নিয়ে শরীয়তপুরের জাজিরা প্রান্তের উদ্দেশ্যে রওনা দেয় ভাসমান জাহাজ। এটি জাজিরা প্রান্তের ৩৫ ও ৩৪ নম্বর খুঁটিতে বসানো হবে।সেতুর দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলীরা জানিয়েছেন, খুঁটি দুটি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

 

ইতোমধ্যে লিফটিং ফ্রেমটি ৩৫ নম্বর খুঁটির ওপর ঝুলানো হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে লৌহজং উপজেলার মাওয়া প্রান্ত থেকে ৩৬শ’ মেট্রিকটন ওজন ক্ষমতার ভাসমান জাহাজ তিয়ান-ই নতুন এই স্প্যানটি নিয়ে জাজিরা প্রান্তের ৩৫-৩৪ নম্বর খুঁটির কাছে পৌঁছেছে।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD