বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

বৃহস্পতিবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:26:25 am, Wednesday, 3 March 2021
  • 0 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে সামনে রেখে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। বৃহস্পতিবার সকালে তিনি বিশেষ বিমানে ঢাকায় পৌঁছাবেন এবং সন্ধ্যায় দিল্লি ফিরে যাবেন।

মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের জানান, নরেন্দ্র মোদির সফরের বিষয়গুলো চূড়ান্ত করতেই ঢাকায় আসছেন জয়শঙ্কর। কানেক্টিভিটি, বাণিজ্য, আঞ্চলিক সহযোগিতা, করোনায় সৃষ্ট স্বাস্থ্য ও অর্থনৈতিক সংকট মোকাবিলাসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে। অমীমাংসিত ইস্যুগুলো বিশেষ করে পানির বিষয়টি গুরুত্ব পাবে বলেও জানান প্রতিমন্ত্রী।

জয়শঙ্কর ঢাকা সফরের সময় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ২৬ মার্চ ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৭ মার্চ দুই প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে। এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর দুই প্রধানমন্ত্রীর মধ্যে ভার্চুয়াল বৈঠক হয়।

মোদির সফর ঘিরে ২৮ থেকে ৩১ জানুয়ারি দিল্লি সফর করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সে সময় তিনি ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেন। এর আগে ১৮ আগস্ট ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলাও। ঢাকায় দুই দেশের পররাষ্ট্র সচিবের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

বৃহস্পতিবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : 02:26:25 am, Wednesday, 3 March 2021