সংবাদ শিরোনাম:

বৃহস্পতিবার জানা যাবে গরুর মাংসের সরকারি দাম

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:53:10 pm, Sunday, 3 December 2023
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট : দেশের বিভিন্ন জায়গায় বর্তমানে নানা দামে গরুর মাংস বিক্রি হলেও এর প্রকৃত দাম আগামী বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৩ ডিসেম্বর) এক সেমিনারে এ কথা জানান অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

তিনি বলেন, সেমিনার হবে শুনে অনেকেই ভেবেছেন আজকেই গরুর মাংসের দাম নির্ধারণ করে দেওয়া হবে। ভোক্তা অধিকার মাংসের দাম নির্ধারণ করবে না, এটি নির্ধারণ করবেন ব্যবসায়ীরা।

তিনি আরও জানান, ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন এবং মাংস ব্যবসায়ী সমিতি আগামী ৬ ডিসেম্বর একসঙ্গে বসে মাংসের দাম নির্ধারণ করবে। পরে ভোক্তা অধিকার তাদের সঙ্গে আলোচনা করে মূল দাম নির্ধারণ করে পরদিন ৭ ডিসেম্বর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে।

এ এইচ এম সফিকুজ্জামান বলেন, কাঁচের ভেতর থাকা সুপারশপের মাংস দেশের এক শতাংশ মাংসের চাহিদা পূরণ করে হয়তো। বাকি মাংস আসে সাধারণ ব্যবসায়ীদের থেকেই। কাজেই সাধারণ ব্যবসায়ীরাই ঠিক করুক, কত দামে তারা মাংস বিক্রি করতে পারবেন।

এ বিষয়ে মাংস ব্যবসায়ীরা জানান, ৬০০ টাকা কেজিতে মাংস বিক্রি করলে ব্যবসা করা কঠিন হয়ে যাবে। এই দামে মাংস বিক্রি করলে বড় রকমের লোকসান গুণতে হবে তাদের। পরে ভোক্তা অধিকার জানায়, বর্তমানে ৮০০ টাকা কেজিতে মাংস বিক্রি করলে প্রতি কেজিতে ১০০ টাকা থেকে ১৫০ টাকা লাভ করেন ব্যবসায়ীরা। মাংসের দাম কোনোভাবেই ৭০০ টাকা থেকে ৮০০ টাকা হতে পারে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বৃহস্পতিবার জানা যাবে গরুর মাংসের সরকারি দাম

প্রকাশের সময় : 08:53:10 pm, Sunday, 3 December 2023