সংবাদ শিরোনাম:

বৃষ্টিতে ভিজেই ইজতেমা ময়দানে বয়ান শুনছেন ধর্মপ্রাণ মুসল্লিরা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:41:46 pm, Thursday, 1 February 2024
  • 61 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে বিকেলের দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এর আগে বুধবার মধ্যরাতেও এক দফা হালকা বৃষ্টি হয়েছিল।

সরেজমিনে ইজতেমা ময়দান ঘুরে দেখা যায়, বৃষ্টি শুরু হওয়ায় ইজতেমা ময়দানে মুসল্লিদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয়।

ময়দানের বাইরে থাকা মুসল্লিরা নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন। সময় বাড়ার সাথে সাথে বৃষ্টির মাত্রা বাড়তে থাকে। সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে বৃষ্টির মাত্রা তুলনামূলকভাবে বেড়ে যাওয়ায় মুসল্লিরা দুর্ভোগে পড়েন। সন্ধ্যা ৭টায় বৃষ্টির তীব্রতা বাড়ে।

বৃষ্টির সময় বাদ মাগরিব বয়ান করছেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। বৃষ্টির মধ্যে ভিজেই বয়ান শুনছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

ইজতেমা ময়দানে কর্তব্যরত তিতাস গ্যাস কর্মকর্তা মফিজ মিয়া জানান, বৃষ্টিতে সমস্যা হচ্ছে। তবে আল্লাহ হেফাজত করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বৃষ্টিতে ভিজেই ইজতেমা ময়দানে বয়ান শুনছেন ধর্মপ্রাণ মুসল্লিরা

প্রকাশের সময় : 08:41:46 pm, Thursday, 1 February 2024