বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দিলেন ছেলে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:01:49 pm, Tuesday, 16 June 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

আগৈলঝাড়া, থানা প্রতিনিধি॥ ছেলে ও তার স্ত্রীর কাছে দু’মুঠো খাবার চেয়ে না পেয়ে নিজের নামের বয়স্ক ভাতার টাকা চাওয়ায় নির্মমভাবে নির্যাতন করা হয়েছে একসময়ের স্বনামধন্য ব্যক্তি স্বর্গীয় সূর্যকান্ত ব্যাপারীর বৃদ্ধা স্ত্রী গেনোদা ব্যাপারীকে (৯৫)। হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়ার উপজেলার বারপাইকা গ্রামে। ওই বৃদ্ধার শরীরে করোনাভাইরাসের জীবাণু থাকার আশঙ্কায় প্রায় দুইমাস বসত ঘরে না রেখে বাহিরের একটি মন্দিরের সামনে রাখা হয় গেনোদা ব্যাপারীকে।

খবর পেয়ে মঙ্গলবার সকালে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে বৃদ্ধা জানান, সোমবার দুপুরে দু’মুঠো খাবার চেয়ে না পেয়ে নিজের নামের বয়স্ক ভাতার টাকা চাওয়া তার পুত্র জগদীশ ব্যাপারী ও পুত্রবধূ শিখা রানী ক্ষিপ্ত হয়।

একপর্যায়ে পাষন্ড পুত্র ও তার স্ত্রী মিলে নির্মমভাবে তাকে পিটিয়ে গুরুত্বর আহত করে। বৃদ্ধা আরও বলেন, আমার মত আর যেন কোন মায়ের সন্তান এমন না হয়। এত কষ্টের চেয়ে ভগবান কেন আমারে নিয়ে যায়না, বলেই কেঁদে ফেলেন বৃদ্ধা গেনোদা ব্যাপারী।

স্থানীয় বাসিন্দা বিভূতি মন্ডল জানান, নির্যাতনের সময় বৃদ্ধার চিৎকারে তারা এগিয়ে আসলে জগদিশের স্ত্রী শিখা রানী তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ি থেকে বের করে দেয় এবং বিষয়টি কাউকে জানালে তাদের নামে মিথ্যা মামলা দেওয়ারও হুমকি প্রদর্শন করে।

এলাকাবাসী বৃদ্ধা গেনোদা ব্যাপারীর ওপর অমানুষিক নির্যাতনের সঠিক বিচারের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জোর দাবি জানিয়েছেন। এ ব্যাপারে অভিযুক্ত জগদিশ ব্যাপারীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমাদের পারিবারিক সমস্যা, এখানে কাউকে নাক গলাতে হবেনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দিলেন ছেলে

প্রকাশের সময় : 10:01:49 pm, Tuesday, 16 June 2020