বুধবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত অর্ধেক আসন খালি রেখে চলাচল করবে গণপরিবহন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:54:20 pm, Tuesday, 6 April 2021
  • 4 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ আগামীকাল থেকে গণপরিবহন চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৫০ শতাংশ যাত্রী নিয়ে রাজধানীসহ মহানগরগুলোতে চলবে গণপরিবহন। তবে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে দূরপাল্লার বাস।

মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেন, লকডাউন পরিস্থিতিতে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ও জনসাধারণের যাতায়াতে দুর্ভোগের বিষয়টি বিবেচনায় সরকার গণপরিবহনে চলাচলের বিষয়টি শর্ত প্রতিপালন সাপেক্ষে পুনর্বিবেচনা করে অনুমোদন দিয়েছেন। ঢাকা, চট্টগ্রাম মহানগরসহ গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, খুলনা,সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকাধীন সড়কে সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলাচল করবে।

তবে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দূরপাল্লার গণপরিবহন চলাচল যথারীতি বন্ধ থাকবে। বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

তিনি আরো জানান, প্রতি ট্রিপের শুরু এবং শেষে জীবাণুনাশক দিয়ে গাড়ি জীবাণুমুক্ত করতে হবে। এছাড়া পরিবহন সংশ্লিষ্ট ও যাত্রীদের বাধ্যতামূলক মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনোভাবেই সমন্বয়কৃত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।

সড়ক পরিবহন মন্ত্রী করোনা সংক্রমণ বিস্তাররোধে সরকারের নির্দেশনাসমূহ যথাযথভাবে প্রতিপালনে পরিবহন মালিক শ্রমিক ও যাত্রীদের সহযোগিতা কামনা করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

বুধবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত অর্ধেক আসন খালি রেখে চলাচল করবে গণপরিবহন

প্রকাশের সময় : 11:54:20 pm, Tuesday, 6 April 2021