বিয়ের প্রলোভন: ৬ জন মিলে গণধর্ষণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বিয়ের প্রলোভন: ৬ জন মিলে গণধর্ষণ

বিয়ের প্রলোভন: ৬ জন মিলে গণধর্ষণ

বিয়ের প্রলোভন: ৬ জন মিলে গণধর্ষণ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বান্দরবানের লামায় প্রেমিকের সহায়তায় এক বিধবা ত্রিপুরা মেয়েকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) রাত প্রায় ১টার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্বচাম্বী এলাকার জনৈক ক্লিপটন গ্রুপের বাগানের পাশে এই ঘটনা ঘটে। মেয়েটির বাড়ির বান্দরবানের মিলনছড়ি এলাকায়।

 

 

থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সোমবার সকালে মেয়েটিকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

 

 

তিনি আরও বলেন, মেয়েটি একাধিক ব্যক্তির কথা বলছে। ধারণা করা হচ্ছে এটি গণধর্ষণের মত একটি ঘটনা।

 

 

পূর্বচাম্বী ডিগ্রিখোলা এলাকার জনৈক দুলা মিয়ার স্ত্রী রাবেয়া বেগম বলেন, মেয়েটি ধর্ষণের পরে রাত ৩টার দিকে হেঁটে ডিগ্রিখোলা এলাকার আসলে স্থানীয় লোকজনের সাথে দেখা হলে সে তাদের বিষয়টি বলে। পরে স্থানীয় লোকজন রাতের জন্য মেয়েটিকে আমার নিকট হেফাজতে রাখে। সকালে লামা থানা পুলিশ এসে মেয়েটিকে তাদের হেফাজতে নেয়।

 

 

তিনি আরও বলেন, মেয়েটি আমাকে জানায় পার্শ্ববর্তী সরই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পুইট্টা পাড়ার মৃত ইসহাক মৌলভী প্রকাশ দেয়াল মৌলভীর ছেলে নুরুল হুদা (২৭) তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়ে আসে। তাদের পরিচয় মোবাইলে। পরে ক্লিপটন গ্রুপের বাগানের জঙ্গলের ভিতরে নুরুল হুদা ও তার সাথে থাকা অজ্ঞাত আরো ৫ জন লোক মিলে মেয়েটিকে ধর্ষণ করে এবং তার কাছে থাকা ত্রিশ হাজার টাকা নিয়ে যায়।

 

 

আজিজনগর ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, ঘটনাস্থলটি আমার ইউনিয়নে পড়েছে তবে ধর্ষকরা সবাই সরই ইউনিয়নের বাসিন্দা। ঘটনাটি মর্মান্তিক। মেয়েটি যেন ন্যায় বিচার পায় সে দাবি করছি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD