বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

বিয়ের প্রলোভনে ধর্ষণ, পল্লী বিদ্যুতের লাইনম্যান কারাগারে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:38:58 pm, Wednesday, 13 January 2021
  • 0 সংবাদটি দেখা হয়েছে

গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদী উপজেলায় পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের বিরুদ্ধে তালাকপ্রাপ্ত এক নারীকে (২১) বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে গৌরনদী থানায় ধর্ষণ মামলা করেছেন।

এ ঘটনায় অভিযুক্ত লাইনম্যান নাজমুল হাসান আকনকে গ্রেফতার করে বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

নাজমুল হাসান আকন মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ মাইচপাড়া গ্রামের মোসলেম আকনের ছেলে ও পল্লী বিদ্যুৎ গৌরনদী জোনাল অফিসের আওতাধীন শরিকল সাব-স্টেশনের লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। ধর্ষণ মামলায় গ্রেফতারের খবর জানাজানি হলে লাইনম্যানের পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নির্যাতনের শিকার ওই নারীর বাড়ি গৌরনদী উপজেলায়। প্রায় এক বছর আগে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে।

মামলায় ওই নারী অভিযোগ করেন, এক মাস আগে তার বাড়ির পাশে পল্লী বিদ্যুতের লাইন মেরামত করতে আসেন নাজমুল হাসান। ওই সময় তার সঙ্গে নাজমুল হাসানের পরিচয় হয়। এর কিছুদিন পর তাদের আবার দেখা হয়। কথোপকথনের একপর্যায়ে নাজমুল হাসান তার মুঠোফোন নম্বর চেয়ে নেন। এরপর তিনি প্রায়ই ফোন দিয়ে তার সঙ্গে কথা বলতেন। কিছুদিন পর নাজমুল হাসান তাকে প্রেমের প্রস্তাব দেন।

পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের সুবাদে গত ৯ জানুয়ারি সকাল ১০টার দিকে তিনি শরিকল সাব-স্টেশনে প্রেমিক নাজমুল হাসানের সঙ্গে দেখা করতে যান। সে সময় বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন নাজমুল হাসান। পরে তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান নাজমুল হাসান। এ ঘটনায় বুধবার সকালে নাজমুল হাসানকে আসামি করে গৌরনদী থানায় ধর্ষণ মামলা করেন।

গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, মামলার পর শরিকল এলাকায় অভিযান চালিয়ে নাজমুল হাসানকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে সোপর্দ করা হয় বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পাশাপাশি ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পল্লী বিদ্যুৎ গৌরনদী জোনাল অফিসের ডিজিএম জুলফিকার হায়দার চৌধুরী বলেন, দুপুরে ধর্ষণ মামলায় লাইনম্যান নাজমুল হাসানের গ্রেফতারের বিষয়টি জানতে পারি। পরে ঊধ্বর্তন কর্মকর্তাদের নির্দেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

বিয়ের প্রলোভনে ধর্ষণ, পল্লী বিদ্যুতের লাইনম্যান কারাগারে

প্রকাশের সময় : 09:38:58 pm, Wednesday, 13 January 2021