সংবাদ শিরোনাম:

বিয়ের প্রলোভন:ঝালকাঠিতে কিশোরিকে একধিকবার ধর্ষণ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:21:32 am, Friday, 9 October 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠিতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরিকে (১৮) একধিকবার ধর্ষণ করে আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ঝালকাঠি প্রেস ক্লাবের এসে ওই কিশোরি এ অভিযোগ করেন।

অভিযোগে জানা গেছে, বরিশালের উজিরপুর উপজেলার দেহুরগাতি গ্রামের আনোয়ার সরদারের ছেলে নাঈম সরদার (২২) এর সাথে ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের বালিঘোনা গ্রামের দিন মজুর মো. মোশারফ হোসেনের কিশোরী মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে একাধিকবার বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে নাঈম সরদার।

কৌশলে ধর্ষণের ভিডিও ও ছবি মোবাইলে ধারণ করে নাঈম। ওই কিশোরির পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিলে নাঈম বিয়ে করতে অস্বীকার করে। এর পরে ওই কিশোরির পরিবার তাকে অন্যত্র বিয়ে দেয়ার জন্য সমন্দ দেখালে নাঈম আপত্তিকর ছবি নিয়ে ছেলের পরিবারের কাছে গিয়ে ভাঙ্গানি দেয়। কিছু দিন ধরে ওই কিশোরির কাছে মুঠোফোনের মাধ্যমে ১৮ হাজার ৫০০ টাকা চাঁদা দাবি করে নাঈম। দাবিকৃত চাঁদার টাকা না পেলে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়াসহ বিভিন্ন ধরনের হুমকী দেয়া হচ্ছে। ইতমধ্যে আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়া হয়েছে। বর্তমানে কিশোরির পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।

অভিযুক্ত নাঈম সরদার শারীরিক সম্পর্কের কথা স্বীকার করে বলেন, আমি তাকে কখনোই বিয়ের প্রতিশ্রতি দেয়নি। তাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বিয়ের প্রলোভন:ঝালকাঠিতে কিশোরিকে একধিকবার ধর্ষণ

প্রকাশের সময় : 04:21:32 am, Friday, 9 October 2020