বিয়ের নাটক সাজিয়ে কিশোরীকে ধর্ষণের দায়ে যুবককে যাবজ্জীবন কারাদণ্ড Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বিয়ের নাটক সাজিয়ে কিশোরীকে ধর্ষণের দায়ে যুবককে যাবজ্জীবন কারাদণ্ড

বিয়ের নাটক সাজিয়ে কিশোরীকে ধর্ষণের দায়ে যুবককে যাবজ্জীবন কারাদণ্ড




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বিয়ের নাটক সাজিয়ে কিশোরীকে ধর্ষণের দায়ে বাবু মোল্লা নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ রবিবার বিকেলে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় বাবু মোল্লা পালাতক ছিলো। সে বরিশালের মুলাদী উপজেলার চরকালেখা এলাকার হাবিব মোল্লার ছেলে। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, একই এলাকার ওই কিশোরীকে বিভিন্ন সময় উত্যক্ত করতো বাবু মোল্লা। ২০১২ সালের ২৩ মার্চ ওই কিশোরীর বাসায় কেউ না থাকার সুযোগে বাবু মোল্লা তার বাসায় যায়। সেখানে সে কাজী ডেকে মিথ্যা বিয়ের নাটক সাজিয়ে কিশোরীকে ধর্ষণ করে।

পরে কিশোরী বিভিন্ন সময় বাবু মোল্লাকে বিয়ের জন্য চাপ দেয়। একই বছর ৬ আগস্ট বাবু মোল্লা কিশোরীকে বিয়ের বিষয়টি অস্বীকার করে। এ ঘটনায় একই বছরের ৪ সেপ্টেম্বর মুলাদী থানায় ধর্ষণের শিকার ওই কিশোরী মামলা দায়ের করে। ওই বছর ৩১ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা মুলাদী থানার এসআই সনজিৎ চন্দ্র শীল একমাত্র বাবুকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। ট্রাইব্যুনালের বিচারক ৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ওই রায় ঘোষণা করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD