সংবাদ শিরোনাম:

বিস্কুট খাওয়ায় শিশুকে রড দিয়ে নির্যাতন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:10:01 pm, Tuesday, 1 September 2020
  • 20 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি বেকারিতে কাজ করার সময় বিস্কুট খাওয়ার অপরাধে লোহার রড দিয়ে শিশু শ্রমিককে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। জুনাইদ (১২) নামের নির্যাতনের শিকার ওই শিশুর শ্রমিকের বাড়ি কুমিল্লা শহরে। মঙ্গলবার সকালে শিশু জুনাইদ নির্যাতনের বিষয়টি স্থানীয়দের জানায়।

এদিকে শিশুটিকে নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে বেকারিটি সিলগালা করে দিয়েছে।

শিশু জুনাইদ বলেন, বেশ কিছুদিন ধরে আমি এই বেকারিতে কাজ করি। গত তিনদিন আগে আমি একটি বিস্কুট এবং একটি ডিম খেয়ে ফেলি। এই কারণে বেকারির মিস্ত্রি সাবু এবং মালিক বায়জিদ লোহার রড দিয়ে আমার শরিরের বিভিন্ন জায়গায় আঘাত করে।

শিশু জুনাইদ আরও বলেন, গত তিন মাসে ধরে আমার ওপর এ নির্যাতন চালিয়ে আসছে। প্রতিবাদ করলে আমাকে বেকারির চুলায় ফেলে দিয়ে পুড়িয়ে মেরে ফেলার হুমকি দেয়।

বেবেকারিতে রান্না করার দায়িত্বে থাকা নাজমা বেগম জানান, প্রায় সময় জুনাইদসহ এখানে কর্মরত অন্য শিশু শ্রমিকদের ওপর অমানসিক নির্যাতন করা হয়। বিষয়টি আমি মালিক বায়েজিদকে বেশ কয়েকবার বললেও আমার কথা তিনি কোন আমলে নেয়নি।

এদিকে অভিযুক্ত ইসলামিয়া বেকারির মালিক বায়েজিদ আহাম্মদ নির্যাতনের বিষয়টি অস্বীকার করে বলেন, ওই শিশুটিকে আমি মারিনি। বেকারির মিস্ত্রি সাবু মেরেছে। সে পালিয়ে গেছে, আমি পরে বিষয়টি শুনেছি।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের খবর পেয়ে আখাউড়া উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-ই আলম ঘটনাস্থলে ছুটে যান। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বানানোর অপরাধে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা করে বেকারিটি সিলগালা এবং বেকারির মালিক বায়েজিদসহ অন্যদের থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-ই আলম জানান, বেকারিতে গিয়ে দেখা যায় আরও দুইটি শিশু কাজ করছে। শিশু শ্রমিক দিয়ে কাজ করানোর অপরাধে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বেকারি সীলগালা করে দেয়া হয়েছে। এছাড়াও শিশু শ্রমিক দিয়ে কাজ করানোর অপরাধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি বেকারিটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বানানোর অপরাধে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বিস্কুট খাওয়ায় শিশুকে রড দিয়ে নির্যাতন

প্রকাশের সময় : 09:10:01 pm, Tuesday, 1 September 2020