বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

বিসিসির পঞ্চম পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত, ছিলেন না ‘সাদিকপন্থী’ ৯ কাউন্সিলর

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:08:22 pm, Thursday, 14 December 2023
  • 0 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি করপোরেশনের পঞ্চম পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয় বুধবার (১৩ ডিসেম্বর)। এ সভায় ৯ কাউন্সিলর অনুপস্থিত ছিলেন। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নগরজুড়ে।

নগরভবন ও সভা সূত্রে জানা গেছে, অনুপস্থিত ৯ কাউন্সিলরের সবাই সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ অনুসারী।

জানা গেছে, এ কাউন্সিলরদের মেয়র খোকন সেরনিয়াবাত চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে দাওয়াত দেয়ার পরও তারা উপস্থিত হননি।

এ বিষয়ে সাদিকপন্থী হিসেবে পরিচিত একাধিক কাউন্সিলরকে কল দেওয়া হলেও তারা ফোন রিসিভ করেননি।

তবে সাদিকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ সাইদ আহমেদ মান্না সাংবাদিকদের জানান, গেল পাঁচ দিন ধরে ব্যক্তিগত কাজে তিনি ঢাকায় আছেন। আর সে কারণে সভায় যোগ দিতে পারেননি। আর অন্য কাউন্সিলরা কেন যোগদান করেননি সে বিষয়ে তিনি কিছু জানেন না।

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত জানান, তিনি সব কাউন্সিলরকে আমন্ত্রণ জানান। পাশাপাশি সবাইকে ব্যক্তিস্বার্থ বাদ দিয়ে জনগণের জন্য কাজ করারও আহ্বান জানান। তারপরও তারা সাড়া দেননি। বিষয়টি দুঃখজনক।

নির্বাচিত হওয়ার ৫ মাস পর গত ১৪ নভেম্বর বরিশাল সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব নেন আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত ও তার পরিষদ। এর আগে গত ৯ নভেম্বর মেয়রের দায়িত্ব থেকে পদত্যাগ করেন সদ্য সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সম্পর্কে তারা দুজন চাচা ভাতিজা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

বিসিসির পঞ্চম পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত, ছিলেন না ‘সাদিকপন্থী’ ৯ কাউন্সিলর

প্রকাশের সময় : 09:08:22 pm, Thursday, 14 December 2023