সংবাদ শিরোনাম:

বিষের বোতল হাতে নিয়ে স্ত্রীর অনশন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:19:29 pm, Monday, 2 August 2021
  • 21 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর অধিকার আদায়ে বিষের বোতল আর কাবিন নামা হাতে নিয়ে এক নারী গত তিনদিন ধরে স্বামীর বাড়ির বারান্দায় অনশন করছেন।

গত শনিবার থেকে উপজেলার দাড়িয়াপুর দক্ষিণপাড়া ফাইলা পাগলার মাজার এলাকায় অধিকার আদায়ের এ অনশন চলছে। স্ত্রীর অধিকার না পেলে তিনি এখানেই বিষপানে আত্মহত্যা করবেন বলে জানান।

ওই নারী টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা সদরের আজগর আলীর মেয়ে। খবর শুনে আশপাশের লোকজন ওই নারীকে এক নজর দেখতে ভিড় করছেন।

জানা গেছে, উপজেলার দাড়িয়াপুর ইউপিতে দাড়িয়াপুর ফাইলা পাগলার মাজার এলাকার মোজাফফর মিয়ার ছেলে আবদুর রহিম মিয়ার সঙ্গে ওই নারী গাজীপুর চৌরাস্তায় সেবা এনজিও নামে একটি প্রতিষ্ঠানে চাকরির সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই এনজিওতে ওই নারী ছিল মাঠকর্মী আর রহিম ছিল সহকারি ম্যানেজার।

২০১৭ সালের ৩ আগস্ট ৭ লাখ টাকা দেনমোহরে তারা বিয়ে করেন। এরপর স্বামী-স্ত্রী হিসেবে গাজীপুর চৌরাস্তার ভাওয়াল কলেজ সংলগ্ন আক্কাছ আলীর বাসায় ভাড়া থাকেন। কিছুদিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রহিম বাসা থেকে চলে আসেন এবং তার ব্যবহৃত মুঠোফোনের নম্বর পাল্টিয়ে গ্রামের বাড়ি দাড়িয়াপুরে চলে আসেন।

পরবর্তীতে ওই নারী রহিমের সঙ্গে নানাভাবে যোগাযোগের চেষ্টা করলে তিনি তাকে স্ত্রী হিসেবে অস্বীকার করেন। পরে ৩১ জুলাই শনিবার স্ত্রীর অধিকার আদায়ে কাবিননামা এবং বিষের বোতল হাতে নিয়ে স্বামীর বাড়ি চলে আসেন। তার আসার খবর শুনে রহিম ও তার পরিবারের লোকজন বাড়িঘরে তালা ঝুলিয়ে অন্যত্র চলে যান। স্থানীয় ইউপি সদস্য শাহিন আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে অভিযুক্ত আবদুর রহিমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ওই নারী তাকে জোরপূর্বক বিয়ে করতে বাধ্য করেছে।

দাড়িয়াপুর ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফ বলেন, বিষয়টি মীমাংসার লক্ষ্যে আগামী বুধবার স্বামী রহিমসহ উভয়পক্ষের লোকজনকে ডাকা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বিষের বোতল হাতে নিয়ে স্ত্রীর অনশন

প্রকাশের সময় : 09:19:29 pm, Monday, 2 August 2021