বিশ্বকাপের আগেই ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ! Latest Update News of Bangladesh

শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বিশ্বকাপের আগেই ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ!

বিশ্বকাপের আগেই ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ!




স্পোর্টস ডেস্ক: আর মাত্র ১৬ দিন পর মাঠে গড়াতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আসরটিতে অংশ নেওয়ার আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই জন্য গতকাল (বুধবার) মধ্যরাতে ঢাকা ত্যাগ করেছে শান্ত বাহিনী।

তিন ম্যাচের সিরিজ শেষে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের মিশন শুরু করবে টাইগাররা। এবারের বিশ্বকাপের মূল ম্যাচের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। যেখানে শান্ত-লিটনদের প্রতিপক্ষ রোহিত শর্মার ভারত।

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের বিষয়টি নিশ্চিত হলে তার সময় এখনও চূড়ান্ত করেনি আইসিসি। এদিকে ভারতীয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে দাবি করেছে, আগামী ১ জুন নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ।

এই মাঠেই বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলবে রোহিত শর্মারা। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচটিও রয়েছে।

অন্যদিকে, নিউইয়র্কে মূল পর্বের একটি ম্যাচ রয়েছে বাংলাদেশেরও। আগামী ১০ ‍জুন সেখানে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টিম টাইগার্স।

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ নিয়ে গতকাল সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা খুব ভালো হবে আশা করছি। একটা প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ হবে। তারা বড় দল, আমরাও সেটা দিতে চাই।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। আমেরিকার মাটিতে অনুষ্ঠিত হবে ১৬টি ম্যাচ। এর ৮টিই হওয়ার কথা রয়েছে নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে।

নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ৩৪ হাজার। ইতোমধ্যে সেখানে অনুষ্ঠিত হতে যাওয়া ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। বিশেষজ্ঞদের আশা– কানায় কানায় পূর্ণ থাকবে এই স্টেডিয়াম।

যার অবকাঠামোর সঙ্গে মিল রয়েছে লাস ভেগাসের ফর্মুলা ওয়ান রেসিং কারের সার্কিটের সঙ্গে। পাশাপাশি এই মাঠে বসানো হয়েছে ড্রপ-ইন পিচ। এই পিচগুলো তৈরি হয়েছে ফ্লোরিডা শহরে। এই পিচে স্বাভাবিক ঘাসের সঙ্গে পাঁচ শতাংশ সিন্থেটিক ফাইবার মেশানো হয়েছে। যাতে এর দৃঢ়তা বজায় থাকে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD