বিরামহীন বৃষ্টির প্রভাবে চরফ্যাসনে তলিয়ে গেছে মৎস্য খামার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বিরামহীন বৃষ্টির প্রভাবে চরফ্যাসনে তলিয়ে গেছে মৎস্য খামার

বিরামহীন বৃষ্টির প্রভাবে চরফ্যাসনে তলিয়ে গেছে মৎস্য খামার

বিরামহীন বৃষ্টির প্রভাবে চরফ্যাসনে তলিয়ে গেছে মৎস্য খামার




চরফ্যাসন প্রতিনিধি॥ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভোলার উপকূলীয় অঞ্চল চরফ্যাসনে বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর রাত থেকেই শুরু হওয়া বিরামহীন বৃষ্টির প্রভাবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দু দিনের টানা বৃষ্টিতে এখনো দেখা মেলেনি সূর্যের। বিরামহীন এ বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে খেটে খাওয়া মানুষকে।

 

টানা বৃষ্টিতে শারদীয় দুর্গাৎসব উদযাপনেও সমস্যায় পড়েন হিন্দু ধর্মাবলম্বীরা।সিপিপি’র চরফ্যাসন উপজেলার উপ-পরিচালক এম মোকাম্মেল হক লিপন জানান,উপকূলীয় এলাকায় ৪ নম্বার স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তিনি আরও জানান,এ ধরণের বৃষ্টিপাতসহ বৈরি আবহাওয়া আরো দুই একদিন থাকতে পাড়ে।

 

 

টানা বর্ষনে উপজেলা সদরসহ অন্যান্য হাটবাজারের বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিলো।এদিকে অতি বর্ষনের ফলে পুকুর, নালা খাল বিল পানিতে থৈথৈ অবস্থায় রয়েছে। উপজেলার প্রায় শতাধিক মৎস্য খামার পানিতে তলিয়ে গেছে, এতে প্রায় কোটি টাকার লোকসান হতে পারে বলে স্থানীয় মৎস্য খামারি সূত্রে জানা গেছে। ভোলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বঙ্গোপসগারে সৃষ্ট নিম্নচাপের ফলে উপকূলীয় এলাকাগুলোতে আগামী দুই একদিন এ ধরণের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD