বরিশাল নগরীতে পিতার ভয়ংকর রুপে পুত্র বিপ্লব ! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশাল নগরীতে পিতার ভয়ংকর রুপে পুত্র বিপ্লব !

বরিশাল নগরীতে পিতার ভয়ংকর রুপে পুত্র বিপ্লব !

বিরশাল নগরীতে পিতার ভয়ংকর রুপে পুত্র!




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক আরাফাত হোসাইনের বাসায় সন্ত্রাসী হামলায় অভিযোগ উঠেছে। হামলাকারীরা তার বাসার আসবাবপত্র ভাংচুর এবং তাকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে নগরীর জিয়া সড়ক এলাকার মৃধা বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

 

 

আহত শিক্ষক আরাফাত হোসাইন জানান, ১৯৯৬ সালে মৃধা বাড়িতে জমি ক্রয় করে ২০১০ সাল থেকে সেখানে বসতি স্থাপন করেন তিনি। এদিকে সন্ত্রাসী মৃত শাজাহানরে পুত্র আমির হোসেন গাজী ওরফে বিপ্লব নানাভাবে তাদের পরিবারের উপর উৎপাত চালিয়ে আসছে।

 

 

মঙ্গলবার বিকেলে উৎপাতের এক পর্যায়ে তিনি প্রতিবাদ করেন। এ সময় বিপ্লব তার বাসায় ঢুকে তাকে মারধর এবং আসবাবপত্র ভাংচুর করে। হামলায় তার হাতের আঙ্গুল ভেঙ্গে যায়। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দেন প্রভাষক আরাফাত হোসাইন।

 

 

বিএম কলেজের শিক্ষকের উপর হামলার অভিযোগ তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD