বিমানবন্দর এলাকায় রাস্তার পাশে ফুটফুটে নবজাতকটিকে ফেলে গেল কে? Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বিমানবন্দর এলাকায় রাস্তার পাশে ফুটফুটে নবজাতকটিকে ফেলে গেল কে?

বিমানবন্দর এলাকায় রাস্তার পাশে ফুটফুটে নবজাতকটিকে ফেলে গেল কে?




অনলাইন ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর বিমানবন্দর এলাকায় রাস্তার পাশ থেকে প্রায় ৮ মাস বয়সী অপরিপক্ক এক নবজাতক উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২১ মে) ভোরে শমশেরনগর-পীরেরবাজার রাস্তার পাশ থেকে নবজাতকটি উদ্ধার করা হয়। বর্তমানে নবজাতকটি মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।জানা যায়, কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের মজমপুর গ্রামের কয়েকজন মাছের পোনা ব্যবসায়ী মঙ্গলবার ভোরে শমশেরনগর যাচ্ছিলেন। ভোর ৬টার দিকে তারা শমশেরনগর বিমানবন্দর এলাকায় পীরের বাজারমুখী রাস্তার পাশে এক নবজাতককে পড়ে থাকতে দেখেন। সাথে সাথে তারা নবজাতকটিকে উদ্ধার করে মজমপুর গ্রামের মনু মিয়ার স্ত্রী দিলোয়ারা বেগমের নিকট বুঝিয়ে দেন।

দিলোয়ারা বেগম বেলা সাড়ে ১২টার দিকে নবজাতককে নিয়ে কমলগঞ্জ হাসপাতালে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নবজাতককে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে নবজাতকটি মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে কে বা কারা নবজাতটিকে ফেলে গেছে তা জানাতে পারেনি কেউ।

কমলগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আক্রামুজ্জামান বলেন, অপরিপক্ক অবস্থায় ৮ মাসের ছেলে নবজাতকটির জন্ম হয়েছে। তার বুকে কফ জমে আছে। তাই উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী বলেন, পুলিশের পক্ষ থেকে সার্বিক বিষয়ে খোঁজ খবর রাখা হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD