বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

বিমসটেক বিদ্যুৎ-বাণিজ্য চুক্তি সই শুক্রবার, যাচ্ছেন শেখ হাসিনা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:50:23 am, Thursday, 30 August 2018
  • 46 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক : আঞ্চলিক সহযোগিতার অংশ হিসেবে বিমসটকভুক্ত দেশগুলোর মধ্যে বিদ্যুৎ বাণিজ্য করার জন্য একটি পাওয়ার গ্রিড ইন্টার-কানেকশন চুক্তি সই হতে যাচ্ছে। আগামী শুক্রবার- ৩১ আগস্ট এটি সই হবে বলে জানা গেছে। চতুর্থ বিমসটেক শীর্ষ সম্মেলন বৃহস্পতিবার ও শুক্রবার- ৩০ ও ৩১ আগস্ট নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে। এর দ্বিতীয় দিনে মন্ত্রীপর্যায়ের বৈঠেকে পাওয়ার গ্রিড ইন্টার-কানেকশন চুক্তি সই হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার সকালে কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। বাংলাদেশ, নেপাল, ভুটান, ভারত, মিয়ানমার, থাইল্যান্ড ও শ্রীলঙ্কা বিমসটেকের সদস্য।
বাংলাদেশ ও ভারতের মধ্যে পাওয়ার গ্রিড ইন্টার-কানেকশন আছে এবং এর মাধ্যমে ঢাকা বিদ্যুৎ আমদানি করে থাকে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক ও বিমসটেক মহাপরিচালক সামসুল হক বলেন, এই পাওয়ার গ্রিড ইন্টার-কানেকশন চুক্তি বুধবার কাঠমান্ডুতে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে চূড়ান্ত হয়েছে। তিনি বলেন, চুক্তিটি আগামী শুক্রবার সই করা হবে এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এতে সই করবেন। সামসুল হক বলেন, এটি নীতিগত সিদ্ধান্ত এবং এর কারিগরি বিষয়গুলি স্ব স্ব দেশের বিদ্যুৎ বিভাগ নির্ধারণ করবে।
আরেকজন কর্মকর্তা বলেন, এর মাধ্যমে প্রতিবেশী দেশগুলি থেকে বিদ্যুৎ আমদানি করা সম্ভব হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে পাওয়ার গ্রিড ইন্টার-কানেকশন আছে এবং এর মাধ্যমে ঢাকা ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে। এই চুক্তির অধীনে নেপাল, ভুটান এমনকি মিয়ানমার থেকেও বাংলাদেশ বিদ্যুৎ আমদানি করতে পারবে বলে তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

বিমসটেক বিদ্যুৎ-বাণিজ্য চুক্তি সই শুক্রবার, যাচ্ছেন শেখ হাসিনা

প্রকাশের সময় : 04:50:23 am, Thursday, 30 August 2018