সংবাদ শিরোনাম:

বিভিন্ন অপরাধ দমনে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ ওসি আফজাল হোসেন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:12:19 pm, Thursday, 12 August 2021
  • 47 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক॥ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অবদানের জন্য গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেনকে বরিশাল রেঞ্জের (বিভাগের) শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে রেঞ্জ পুলিশের জুলাই মাসের অপরাধ দমন ও পর্যালোচনা সভায় তার হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন ডিআইজি এসএম আক্তারুজ্জামান।

সভায় রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একেএম এহসান উল্লাহ, বরগুনা পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক, ভোলা পুলিশ সুপার কাওছার হোসেন, ঝালকাঠী পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, বরিশালের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় রেঞ্জর সেরা সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহসীন আল ফারুক, মাদক উদ্ধারে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. আসলাম হোসেন খান শ্রেষ্ঠ গোয়েন্দা উপ-পরিদর্শক, ওয়ারেন্ট তামিলে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ভোলার বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক মো. মোহাইমিনুল ইসলাম শ্রেষ্ঠ উপ-পরিদর্শক ও ট্রাফিক ব্যবস্থাপনায় দক্ষতার মূল্যায়ন করে বরিশাল জেলা পুলিশের ট্রাফিক পরিদর্শক মো. মাবিয়ানকে শ্রেষ্ঠ ট্রাফিক পরিদর্শক হিসেবে নির্বাচিত করা হয়। পরে রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ অফিসারদের হাতে স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বিভিন্ন অপরাধ দমনে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ ওসি আফজাল হোসেন

প্রকাশের সময় : 10:12:19 pm, Thursday, 12 August 2021