বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

বিপিএল: দাপুটে জয়ে কোয়ালিফায়ারে বরিশাল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:40:26 pm, Monday, 26 February 2024
  • 1 সংবাদটি দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এলিমিনেটরে ফরচুন বরিশালের কাছে পাত্তাই পেলো না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চট্টগ্রামকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে দাপুটে জয় পেয়েছে বরিশাল। এই জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়গা করে নিলো তামিম ইকবালের দল। অন্যদিকে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো চট্টগ্রাম।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে চট্টগ্রাম। দলের পক্ষে জস ব্রাউন ২২ বলে ৩৪ ও শুভাগত ১৬ বলে ২৪ রান করেন। বরিশালের পক্ষে মায়ার্স, সাইফুদ্দিন ও ম্যাকই নেন ২টি করে উইকেট।

১৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বরিশাল। দলীয় ২ রানে ২ বলে শূন্য হাতে সাজঘরে ফিরে যান সৌম্য সরকার। তার বিদায়ের পর ক্রিজে আসা কাইল মায়ার্স।

মায়ার্সকে সঙ্গে নিয়ে চট্টগ্রামের বোলারদের ওপর চড়াও হন তামিম। মারমুখী ব্যাটিংয়ে ৯৮ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তাদের ব্যাটে জয়ের ভীত পায় বরিশাল। ২৫ বলে ফিফটি তুলে নেন মায়ার্স।

তবে দলীয় ১০০ রানে ২৬ বলে ৫০ রান করে আউট হন মায়ার্স। এরপর ক্রিজে আসেন দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটার ডেভিড মিলার। তবে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। দলীয় ১২৫ রানে ১৩ বলে ১৭ রান করে ফিরে যান মিলার।

এরপর ক্রিজে আসা মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন। ৪১ বলে ফিফটি তুলে নেন বরিশালের অধিনায়ক। এই দুই ব্যাটার মিলে ৩১ বলে বাকী থাকতে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। মুশফিক ৫ বলে ৬ ও তামিম ৪৩ বলে ৫২ রানে অপরাজিত থাকেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

বিপিএল: দাপুটে জয়ে কোয়ালিফায়ারে বরিশাল

প্রকাশের সময় : 05:40:26 pm, Monday, 26 February 2024