সংবাদ শিরোনাম:

বিধবা নারী ও শিশু ধর্ষণে গ্রেপ্তার ২

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:08:53 am, Friday, 9 October 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নোয়াখালীর সুবর্ণচরে শিশু (৫) ও কবিরহাট উপজেলায় এক বিধবা নারীকে (৪৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। দুটি ঘটনায় হেলাল উদ্দিন (২২) ও আরমান হোসেন লালু (২১) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই নারী (৪৫) বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

বৃহস্পতিবার বিকালে গ্রেপ্তারকৃতদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, সুবর্ণচর উপজেলার চর নোমান গ্রামের জসিম উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন ও কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের সমিতির দোকান এলাকার মনির হোসেনের ছেলে আরমান হোসেন লালু।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সুবর্ণচর উপজেলার মোহাম্মদ ইউনিয়নের চর নোমান এলাকার ওই শিশুটি তার বাবার সাথে নিজেদের মুরগির খামারে যায়। সেখানে খেলতে খেলতে সে ঘুমিয়ে পড়লে তার বাবা খামারের একটি কক্ষে তাকে ঘুমে রেখে বাড়িতে চলে যান। এই সুযোগে রাতে খামারের কর্মচারী হেলাল শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে লম্পট হেলাল পালিয়ে যায়।

পরে শিশুটিকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ র্ধষক হেলাল উদ্দিনকে (২২) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। গ্রেপ্তারকৃত হেলাল চর নোমান গ্রামের জসিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে চরজব্বার থানায় হেলাল উদ্দিনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

চরজব্বার থানার ওসি শাহেদ উদ্দিন বলেন, রাতেই শিশুটিকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শিশু ধর্ষণের অভিযোগে হেলাল উদ্দিন নামের এক যুবকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে, গত কয়েক মাস আগে জেলার কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের সমিতির দোকান এলাকায় এক বিধবা নারী ধর্ষণের শিকার হয়েছেন। এমন অভিযোগে গত ৩ অক্টোবর কবিরহাট থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগে সূত্র ধরে মঙ্গলবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আরমান হোসেন লালুকে গ্রেপ্তার করে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বিধাবা ও কিছুটা মানুসিক প্রতিবন্ধী ওই নারী সমিতির দোকান এলাকায় বসবাস করতেন। ছেলেরা বিভিন্ন এলাকায় কাজ করায় প্রায় সময় তিনি বাড়িতে একা থাকতেন। গত কয়েক মাস আগে আরমান তার ৩ সহযোগীকে নিয়ে ওই বিধবার ঘরে ডুকে। এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে আরমান বিধবাকে ধর্ষণ করে। ওই নারী অন্তঃসত্ত্বা হলে বিষয়টি সবার নজরে আসে। বর্তমানে তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্যাতিতা নারীর দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার কারাগারে প্রেরণ করা হয়েছে। গত ৩ অক্টোবর ওই নারীর ডাক্তারি পরিক্ষা সম্পন্ন করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বিধবা নারী ও শিশু ধর্ষণে গ্রেপ্তার ২

প্রকাশের সময় : 04:08:53 am, Friday, 9 October 2020