বিদ্যুৎ স্পৃষ্ট: ভোলায় নারীসহ ২ জন নিহত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বিদ্যুৎ স্পৃষ্ট: ভোলায় নারীসহ ২ জন নিহত

বিদ্যুৎ স্পৃষ্ট: ভোলায় নারীসহ ২ জন নিহত




ভোলা প্রতিনিধি॥  ভোলা সদর ও লালমোহন উপজেলায় পৃথক ঘটনায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক নারীসহ ২ জন নিহত হয়েছে। তারা হচ্ছেন গৃহবধূ তাসনুর বেগম (৪০) ও শ্রমিক মতিন (২৮)।পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে,ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দক্ষিন চরপাতা গ্রামের মোঃ ছদেক মুন্সি দুপুরের দিকে বোরাক নিয়ে ভাত খেতে বাড়ি আসেন। ওই সময় তিনি বোরাকটি চার্জে বসান।

পরে বিকেলের দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে তাসনুর পলিথিন নিয়ে বোরাকটিকে ঢাকতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। ওই সময় তার পরিবারের সদস্যদের সহযোগিতায় স্থানীয়রা তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ভোলা মডেল থানার ওসি মোঃ এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।অপর দিকে লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির জানান, রবিবার সকালে উপজেলার চরভুতা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে প্রতিবেশি মনিরের বাগানে শ্রমিক হিসেবে নারিকেল পারতে গাছে ওঠে মতিন। এসময় নারিকেল গাছের ডগা ছিড়ে বিদ্যুতের তারে পরে। মতিন নারিকেল গাছের ডগা টানতে গেলে দুর্ভাগ্যবসত বিদ্যুতের তারে হাত লেগে ঝলসে যায়।

এসময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD