বিদ্যুৎ বিভ্রাটে অচল সংসদ! Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে




বিদ্যুৎ বিভ্রাটে অচল সংসদ!

বিদ্যুৎ বিভ্রাটে অচল সংসদ!




লোড শেডিংয়ের জাতীয় সংসদের কার্যক্রম স্থগিত করেন ডেপুটি স্পিকার
অনলাইন ডেস্ক:
লোড শেডিংয়ের (বিদ্যুৎ বিভ্রাটের) কারণে আজ (১১ সেপ্টেম্বর, মঙ্গলবার) কার্যত অচল হয়ে পড়েছিল জাতীয় সংসদ ভবন। দিনের সব কার্যক্রম স্থগিত করে সংসদ অধিবেশন মুলতবি করতে বাধ্য হয়েছিলেন স্পিকার। ইন্টারনেট সচল না থাকায় সংবাদ পাঠানোতে বিড়ম্বনায় পড়তে হয়েছে সাংবাদিকদেরও।

বিকেল ৫টার পর শুরু হওয়া এই অধিবেশন ঘন্টাখানেক চলার পর সন্ধ্যা সোয়া ৬টায় মুলতবি করে দেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। মূলতবির ঘোষণায় ডেপুটি স্পিকার বিদ্যুৎ বিভ্রাটের কথা না বললেও ‘অনিবার্য’ কারণে অধিবেশন চালানো যাচ্ছে না বলে উল্লেখ করেন।

পরে সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে বসে সাংবাদিকদের তিনি বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি অবহিত করেন।

ডেপুটি স্পিকার বলেন, জাতীয় গ্রিডে সমস্যা দেখা দেয়ায় সংসদ ভবনে বিদ্যুতের সরবরাহ বন্ধ হয়ে গেছে। যে কারণে অধিবেশন চালানো যায়নি। কখন বিদ্যুৎ সরবরাহ সচল হবে এ বিষয়ে জানতে চাইলে ফজলে রাব্বী মিয়া কোনো তথ্য জানাতে পারেননি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD