বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরিশালে স্বামী-স্ত্রীর মৃত্যু Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরিশালে স্বামী-স্ত্রীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরিশালে স্বামী-স্ত্রীর মৃত্যু




বাবুগঞ্জ প্রতিনিধি॥  বরিশাল বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠী গ্রামে পাট শাক তুলতে গিয়ে পড়ে থাকা তারে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে। বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র এই তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন উপজেলার রমজানকাঠী এলাকার কৃষক কামাল হোসেন (৪০) ও তার স্ত্রী মমতাজ বেগম (৩০)।স্থানীয়রা জানান, সকালে দমকা হওয়া ও বৃষ্টিতে খুঁটি থেকে বিদ্যুতের দুটি তার ছিঁড়ে পাট ক্ষেতে পড়ে থাকে।

পল্লী বিদ্যুৎ অফিসে জানানো হলে বেলা ১১টার দিকে অফিসের লোকজন একটি বিদ্যুতের তার লাগিয়ে গেলেও আরেকটি তার পাট ক্ষেতে পড়েছিল। দুপুরে পাট ক্ষেতে শাক তুলতে গিয়ে ওই তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন মমতাজ বেগম। দূর থেকে তার মেয়ে বিষয়টি দেখে চিৎকার দেয়। এসময় কামাল দৌড়ে ঘটনাস্থলে এলে তিনিও বিদ্যুতায়িত হন।বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীদের গাফিলতি থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD