ভোলা প্রতিনিধি॥ ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মানিক (২৪) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। রবিবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে শহরের বাংলা স্কুলমোড় এলাকায় মো. সফিউদ্দিনের জাপান গ্লাস হাউজের দ্বিতীয় তলার গোডাউনে এ দুর্ঘটনা ঘটে।নিহত মো. মানিক ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের আলকী গ্রামের মো. রতন মিয়ার ছেলে।
জানা যায়, মানিক দীর্ঘদিন ধরে সফিউদ্দিনের দোকানে কর্মচারী হিসেবে কাজ করে আসছেন। রবিবার সকালে তিনি ওই দোকানের দ্বিতীয় তলার গোডাউন থেকে এসএস পাইপ নামাতে গেলে গোডাউনের পাশে বিদ্যুতের তারের সঙ্গে সেই পাইপ লেগে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মো. ছগীর মিঞা।
Reporter Name 

















