সংবাদ শিরোনাম:

বিদ্যালয়ের পাওনা টাকা পরিশোধ না করায় এতিম ছাত্রীকে পরীক্ষা দিতে দেয়নি প্রধান শিক্ষক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:02:39 pm, Saturday, 22 June 2019
  • 16 সংবাদটি দেখা হয়েছে

গলাচিপা(পটুয়াখালী) সংবাদদাতা:  পটুয়াখালীর গলাচিপার উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের দাবীকৃত পাওনা টাকা পরিশোধ করতে না পারায় ইদিতা জাহান আদুরী নামের অষ্টম শ্রেনির এতিম এক ছাত্রীকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে দিয়েছে প্রধান শিক্ষক । এতে অভিভাবক সমাজে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ছাত্রীর পরিবার সূত্র জানায়, গলাচিপা পৌর এলাকার উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এতিম ছাত্রী ইদিতা জাহান আদুরীর শনিবার অর্ধ বার্ষিকী পরীক্ষা ছিল।

আদুরীর কাছে বিদ্যালয়ের ৮শত টাকা পাওনা ছিল। আদুরীর মা ফিরোজা বেগম জানান, সকালে পরীক্ষা শুরুর আগে আদুরীকে নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো.মিজানুর রহমান কাছে গিয়ে ৩শত টাকা নিয়ে পরীক্ষা দেয়ার অনুমতির অনুরোধ করে। তিনি অনুমতি না দিয়ে টেবিল থেকে টাকা ছুড়ে মারে এবং রুম থেকে বের করে দেয়। পরীক্ষা শুরুর ১ঘন্টা অপেক্ষা করার পরও অনুমতি না পেয়ে মেয়েকে নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো.মিজানুর রহমান জানান, কোন ছাত্রীকে বিদ্যালয় থেকে বের করে দেয়া হয়নি। আজ ছিল পরীক্ষার প্রথম দিন। হয়তো পরে আসতে বলা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.গোলাম মোস্তফাকে মুঠো ফোনে একাধিক বার চেষ্টা করেও পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বিদ্যালয়ের পাওনা টাকা পরিশোধ না করায় এতিম ছাত্রীকে পরীক্ষা দিতে দেয়নি প্রধান শিক্ষক

প্রকাশের সময় : 09:02:39 pm, Saturday, 22 June 2019